বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

রামগতিতে দূর্নীতিবাজ প্রধান শিক্ষক কে অপসারণের দাবীতে মানববন্ধন

Reporter Name / ২৩৯ Time View
Update : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ৭:৪৭ অপরাহ্ন

লক্ষ্মীপুর সংবাদদাতাঃ 

লক্ষ্মীপুর রামগতি উপজেলার ঐতিহ্যবাহী উত্তর চর নেয়ামত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুনাম পুনরুদ্ধারে অনিয়ম ও দুর্নীতির সাথে সম্পৃক্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মোজাহার হোসেনের অপসারণের দাবিতে বিদ্যালয় এলাকার নোয়াখালী টু রামগতি আঞ্চলিক সড়কের পাশে মানববন্ধন করেছেন অভিভাবক, যুব সমাজ ও এলাকাবাসী। বুধবার ৩০ অক্টোবর সকাল ১১ টায় উক্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে এলাকাবাসী ও অভিভাবকরা বলেন প্রধান শিক্ষক মোহাম্মদ মোজাহার হোসেন ২০১৭ সালে বিদ্যালয়ে যোগদানের পর থেকে একের পর এক অনিয়ম করে যাচ্ছেন। বিদ্যালয়টি তাঁর নিজের ব্যবসা প্রতিষ্ঠানে মতই পরিচালনা করেন।
নিয়মিত শ্রেণীকক্ষে পড়া লেখা ও স্কুলের সার্বিক অবকাঠামো উন্নয়ন না হলেও অর্থ হাতিয়ে নিচ্ছেন বিভিন্ন বরাদ্দ থেকে। স্কুলের ডিজিটাল মাল্টিমিডিয়ার সরঞ্জাম ও সাংস্কৃতিক সরঞ্জাম স্কুলে ব্যবহার না করে তার বাসায় নিয়ে ব্যবহার করেন, স্লিপ বরাদ্দকৃত অর্থ থেকে শুরু করে সরকারি সকল বরাদ্দ নামমাত্র খরচ দেখিয়ে তিনি ইচ্ছামত ভোগ করে যাচ্ছেন, যা সহকারী শিক্ষকদেরও জানতে দিচ্ছেন না তিনি। তবে এসব কাজে স্কুল কমিটির সদস্যগন বিরোধীতা করলেও সাবেক সভাপতি এই অনিয়ম বিষয়ে ছিলেন চুপ, নিতেন সুবিধা।

এ বিষয়ে এলাকাবাসী প্রধান শিক্ষককে বার বার অবগত করার পরেও প্রধান শিক্ষক কোন তোয়াক্কা করতেন না। পরবর্তীতে বিষয়টি নিয়ে কমিটির সদস্য সহ এলাকাবাসী জেলা ও উপজেলা শিক্ষা অফিস সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেন। যাহা এখনো তদন্তে প্রক্রিয়াধীন। প্রধান শিক্ষকের বিরুদ্ধে এর আগেও একাধিকবার অভিযোগ দেওয়া হলেও উপর মহলে তার লোক থাকার কারণে সেগুলোর কার্যকারিতা হারায়। প্রধান শিক্ষক মোহাম্মদ মোজাহার হোসেনের পরিবারের লোকজন আওয়ামী লীগের রাজনীতি ও প্রশাসনের বড় দায়িত্বে থাকায় তাদের ছত্র ছায়ার কারণে অভিভাবকরা কিছু বললে তাকে ‘দেখে নেওয়ার হুমকি দেন। তার অনৈতিক কর্মকাণ্ডের ফলে দিন দিন বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ হারাচ্ছে। শিক্ষার্থীরা স্কুল বিমুখ হয়ে পড়ছে, স্কুলটি শিক্ষার্থী শূন্য হয়ে পড়েছে, ছাত্র ছাত্রী সংগ্রহে ও শিক্ষকদের কোন কর্মতৎপরতা নেই। চলতি বছরের ০৫ ই আগস্ট সরকার পতনের আগের বছরগুলোতে তিনি তার অনুগত স্কুল কমিটি সাজিয়ে বিদ্যালয় পরিচালনা করতেন।

মানববন্ধনে উপস্থিত সাবেক অভিভাবক সদস্য সাকায়েত হোসেন লাভু ও জহিরুল ইসলাম বলেন, এই দূর্নীতিবাজ ও অর্থ লোপাট কারী এই প্রধান শিক্ষক মোহাম্মদ মোজাহার হোসেন কে অবিলম্বে তাহার দূষ্টান্ত মূলক শান্তি ও বিচারের মুখোমুখিসহ তার বদলীর দাবী করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোজাহার হোসেন বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র স্কুল ও তার সুনামকে বিনষ্ট করতে অহেতুক মিথ্যা অভিযোগ করে আসছে। তার দাবী যতটুকু অনিয়ম দূর্নীতি হয়েছে তার চেয়ে বেশি উন্নয়ন হয়েছে। কাজ করতে গিয়ে বিগত দিনে কিছু অনিয়ম দূর্নীতি কথা স্বীকার করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST