শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার Logo যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

রাষ্ট্রের সকল সুবিধা দরিদ্র শ্রেণির বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হবে- সালাহউদ্দিন আইউবী

Reporter Name / ১৫৩ Time View
Update : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫, ১১:৩৬ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর):

গাজীপুরের কাপাসিয়ায় ৪ শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলার ঘাগটিয়া, খিরাটি, বারিষাব ইউনিয়নের নরোত্তমপুর এবং টোক বাজারে দরিদ্র অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

১৯৯৮ সালের প্রতিষ্ঠিত খিরাটি সমাজ কল্যাণ সংস্থা সহ এবং বিভিন্ন ব্যক্তির সহযোগিতায় এই সকল শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, গাজীপুর মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য সালাহউদ্দিন আইউবী।
শীতবস্ত্র বিতরণকালে তিনি বলেন, বাংলাদেশ ৩৬ শে জুলাই নতুন করে আমাদেরকে স্বপ্ন দেখাতে শুরু করেছে। এই স্বপ্ন ধনী-দরিদ্রের ভেদাভেদ দূর করার স্বপ্ন, এই স্বপ্ন কৃষক-শ্রমিকের সাথে মালিক শ্রেণির দূরত্ব ঘুচানোর স্বপ্ন। নতুন বাংলাদেশের মানুষ প্রিয় মাতৃভূমিকে নতুন করে সাজাতে চায়। বিগত ৫৩ বছরের পরিবার কেন্দ্রিক গদ বাধা রাজনীতি থেকে বেরিয়ে এসে জনগণের কল্যাণের রাজনীতি দেখতে চাই। বাংলাদেশ জামায়াতে ইসলামী নতুন এই বাংলাদেশের কারিগর হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী তাঁর নেতাকর্মীদের অর্থে পরিচালিত সংগঠন। জামায়াতে ইসলামী এবং সমাজের বিত্তবান সৎ ব্যক্তিদের সমন্বয়ে বাংলাদেশ থেকে দরিদ্র দূরীকরণে যাকাত ভিত্তিক অর্থব্যবস্থা নিশ্চিত করে এক নতুন অর্থনীতি পরিচালিত হবে ইনশাআল্লাহ। শাসক শ্রেণির দুর্নীতি, অসৎ রাজনীতিবিদদের দৌড়াত্ব, সুবিধাবাদী আমলাদের ঘুষ বাণিজ্য বন্ধ করে রাষ্ট্রের সকল সুবিধা দরিদ্র শ্রেণির বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলার নায়েবে আমীর মাওলানা শেফাউল হক। উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন খিরাটি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি, সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘাগটিয়া ইউনিয়নের আমীর মাওলানা ইমতিয়াজ বকুল, বারিষাব ইউনিয়ন আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, সেক্রেটারি মাওলানা তারিক হাসান, টোক ইউনিয়নের সভাপতি মাওলানা এ এফ এম জিয়াউর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর জেলা শাখার সাবেক সভাপতি ও তামিরুল মিল্লাত মাদ্রাসার সাবেক ভিপি খাইরুল আনাম সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST