শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo দেবীগঞ্জে  সাইবার সুরক্ষা আইনে মামলা কলেজ ছাত্র গ্রেফতার Logo কাপাসিয়ায় ফেইসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত মারামারি : প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ Logo কালিহাতী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে নাগরিক সেবায় সক্রিয় ওসি জে.ও.এম তৌফিক আজম Logo নেত্রকোনার পূর্বধলায় অভিনব কায়দায় এমপির গাড়িতে হামলা: শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৯ Logo ঘোড়াঘাটে ধান কর্তন ও সজিনার চারা রোপণের শুভ উদ্বোধন করেন সমাজকল্যাণমন্ত্রী  অধ্যাপক ডাক্তার জাহিদ হোসেন Logo কালিহাতীতে ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় প্রবাসী দম্পতির জমি দখল ও সন্তানসহ নারীকে হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo সিলেট বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা Logo টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার Logo রূপগঞ্জে ইলেকট্রিশিয়ান অপহরণ মামলায় গ্রেফতার ৫ জন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

রূপগঞ্জে ইলেকট্রিশিয়ান অপহরণ মামলায় গ্রেফতার ৫ জন

Reporter Name / ২৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১১:০২ অপরাহ্ন

সোহেল কবির স্টাফ রিপোর্টার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ডাইনিং কারখানায় কর্মরত ইলেকট্রিশিয়ান অপহরণের পর মুক্তিপণ দাবির ঘটনায় দায়ের করা মামলায় ৫ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  এ সময় অপহরণের কাজে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলার ডুলুরদিয়া, মাছুমাবাদ ও ইসলামবাগ কালি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ইসলাম বাগ কালি এলাকার রানা মিয়া (২৫),  ইমন (২৫), হাটাব ডোলদা এলাকার  জসিম (২৪), নরাবো এলাকার আশরাফুল ইসলাম (২৮) ও নরসিংদী জেলার পলাশ থানার কামারটেক ঘোড়াশাল পৌরসভা এলাকার ইমন (২৪)।

রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএইচএম সালাউদ্দিন জানান,

রূপগঞ্জ থানাধীন তারাব পৌরসভার বংশীনগর এলাকার নিরন বিশ্বাসের ছেলে শিপন বিশ্বাস স্থানীয় ডাইং কারখানায় কর্মস্থলে যাওয়ার পথে গত ১৮ এপ্রিল সকালে ওই এলাকার জৈবসার কারখানার সামনের পাকা রাস্তার উপর থেকে শিপন বিশ্বাস কে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় সবুজ গ্রুপের সন্ত্রাসীরা। পরে মুক্তিপণ হিসেবে শিপন বিশ্বাসের পরিবারের কাছে তিন লক্ষ টাকা দাবি করা হয়। এই ঘটনায় শিপন বিশ্বাসের বাবা নিরন বিশ্বাস বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। একপর্যায়ে পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ওই দিন সন্ধ্যায় ভিকটিম শিপন বিশ্বাসকে উদ্ধার করে  ১৬৪ ধারায় জবানবন্ধি লিপিবদ্ধ করা হয়। বৃহস্পতিবার ভোরে অভিযান পরিচালনা করে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই পাঁচজনকে গ্রেফতার করা হয়।
ওসি আরো জানান, এ মামলার অভিযুক্ত প্রধান আসামি সবুজকে গ্রেফতারের চেষ্টা চলছে।আসামীদের ০৭ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST