সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

রূপগঞ্জে পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারা রোপন, বিতরণ ও আলোচনা সভা

Reporter Name / ৯৬ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৭:৪৫ অপরাহ্ন

সোহেল কবির, স্টাফ রিপোর্টার

পরিচ্ছন্ন, পরিকল্পিত ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার লক্ষ্যে গোটা দেশের মতো নারায়ণঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব মুড়াপাড়া বাজার এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতায় পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারা রোপন, বিতরণ ও আলোচনা সভা করা হয়েছে। গতকাল ১০আগষ্ট সোমবার রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম জয়ের নেতৃত্বে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। পরে রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত গাছের চারা রোপন, বিতরণ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ মোমেন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাইউদ্দিন, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের সভাপতি মোঃ নজরুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম রোবেল মাহমুদ, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ইমদাদুল হক দুলাল, মুড়াপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক ও মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল মজিদ ভুঁইয়া, মুড়াপাড়া বাজার কমিটির সহ সভাপতি ও মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল হোসেন, সাংবাদিক শফিকুল আলম ভুঁইয়া, মীর শফিকুল ইসলাম, মঞ্জুর এলাহী, নওয়াব ভুঁইয়া, আবু কাউছার মিঠু, এন বি আকাশ, শরীফ ভুঁইয়া, এসএম রনি প্রমুখ।
সভায় বক্তারা বলেন, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ, পরিবেশ সংরক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে সকলকে কার্যক্রম পরিচালনা করতে হবে।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, ডেংগু মশা থেকে বাঁচতে হলে পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প নেই। সরকারের নির্দেশনার পাশাপাশি ব্যক্তি উদ্যোগে বাড়ির আঙ্গিনাসহ আশপাশের পরিবেশের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম জয় বলেন, পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। পরিচ্ছন্ন পরিবেশ শুধু সৌন্দর্যের প্রতীক নয়, বরং সুস্থ ও নিরাপদ জীবনের অন্যতম পূর্বশর্ত। তাই পরিবেশ পরিচ্ছন্ন রাখা, বর্জ্য নির্ধারিত স্থানে ফেলা এবং সবুজায়ণ বৃদ্ধির মাধ্যমে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য রূপগঞ্জ গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন।
পরে শিক্ষার্র্থীদের মধ্যে গাছের চারা বিতরণ ও ঢাকা-রূপসী-কাঞ্চন সড়কের পাশের ঝোপঝাড় এবং আগাছা পরিষ্কার করে গাছের চারা রোপনের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST