শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার Logo কাপাসিয়ায় মহিলাদল নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন: অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

লক্ষ্মীপুরে মামলায় হাজিরা দিতে গিয়ে প্রাণ গেল আলমগীরের

Reporter Name / ২০৯ Time View
Update : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪, ৮:১১ অপরাহ্ন

মোঃ নুর হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে আলমগীর হোসেন নামে একজন নিহত হয়েছে। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন দুই স্কুলশিক্ষার্থীসহ আরও ছয়জন।

রোববার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন রামগতি উপজেলার চরআফজাল এলাকার মৃত সেকান্তর আলী পন্ডিতের ছেলে।স্থানীয়রা জানান, রোববার সকালে চর আলেকজান্ডার থেকে আলমগীর হোসেনসহ অন্যরা অটোরিকশায় করে লক্ষ্মীপুরের দিকে আসছিলেন। অটোরিকশাটি লক্ষ্মীপুর-রামগতি সড়কের ভবানীগঞ্জ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে মারা যান আলমগীর হোসেন। নিহত আলমগীর হোসেন সকালে লক্ষ্মীপুর আদালতে একটি মামলায় হাজিরা দিতে বাড়ির থেকে বের হয়েছিলেন। সংঘর্ষে আরও ছয়জন আহত হয়েছেন।
সদর হাসপাতালের চিকিৎসক একে আজাদ বলেন, হাসপাতালে আনার আগেই আলমগীর হোসেন মারা গেছেন। এ ছাড়া আহতদের মধ্যে দুজনের অবস্থায় আশঙ্কাজনক। এর মধ্যে শিক্ষার্থী হাসান আহমেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।সদর থানার ওসি মো. আবদুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি একটি দুর্ঘটনা। তাই ময়নাতদন্ত ছাড়াই নিহত আলমগীর হোসেনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকচালককে আটকের চেষ্টা চলছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST