রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড Logo মেয়র-কাউন্সিলর বদলেছে, বদলায়নি সড়কের দুর্ভোগ | স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিদিনের ভোগান্তি Logo লংমার্চ করে যদি গ্যাস বিদ্যুতের সমাধান করা যেত তাহলে আমরাই সবার আগে লংমার্চ করতাম: প্রধানমন্ত্রী Logo গাজীপুরে সাংবাদিকবৃন্দের সাথে পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  Logo কাপাসিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম সরকার ইয়াবা ও টাকাসহ গ্রেফতার Logo যশোর শিক্ষা বোর্ডে১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

শায়েস্তাগঞ্জের অলিপুর হাইওয়ে পুলিশের সাফল্য, ১৫ লক্ষ টাকার জিরা সহ আটক ২

Reporter Name / ১৮০ Time View
Update : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১৩ অপরাহ্ন

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি: 

‎শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানাধীন অলিপুর ক্যাম্পের নিয়মিত চেকপোষ্টে হঠাৎই ধরা পড়লো অবৈধভাবে আনা ৩০০০ কেজি ভারতীয় জিরা।

‎সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১ টা ৫০ মিনিটে এই অভিযান পরিচালনা করেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা।

‎ঢাকা মুখী ট্রাক (ঢাকা মেট্রো- ট )১২০ RR2 সিগনাল দিয়ে থামিয়ে ট্রাক চালক শাহ পরানের কাছ থেকে পণ্যের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

‎সন্দেহজনক আচরণে ট্রাক তল্লাশি করে বেরিয়ে আসে চমকে দেওয়ার মত তথ্য ১০০ বস্তায় মোট ৩০০০ কেজি ভারতীয় জিরা। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা।

‎এবিষয়ে ওসি শুভ রঞ্জন চাকমা জানান, নিয়মিত চেকপোষ্টে দায়িত্ব পালনকালে আমাদের সন্দেহ হলে প্রতিটি গাড়ি তল্লাশি করি। আজকের এই অভিযানে অবৈধ জিরার বিশাল চালান জব্দ করা সম্ভব হয়েছে।

‎ট্রাক চালক শাহ পরানসহ সংশ্লিষ্ট ট্রাকের সহকারীকে আটক করা হয়েছে। ট্রাক ও জব্দকৃত জিরা থানা হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান।

‎স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতীয় পণ্য পাচার হওয়ার অভিযোগ থাকলেও এবার হাইওয়ে পুলিশের সজাগ ভূমিকায় একটি বড় ধরনের চালান ধরা পড়লো।

‎বিষয়টি নিশ্চিত করেন, হাইওয়ে পুলিশের সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম রেজাউল করিম। তিনি বলেন মহাসড়কে সর্বসাধারণের নিরাপত্তায় হাইওয়ে পুলিশ তৎপর রয়েছে। এছাড়াও তাদের চলমান অভিযান অব্যাহত রয়েছে এবং থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST