শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার Logo যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

শীতার্তদের পাশে কাপাসিয়ার ইউএনও

Reporter Name / ১৮৮ Time View
Update : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫, ৪:২৪ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর):

অসহায় হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছেন গাজীপুরের কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ‘মানবিক সহায়তা কর্মসূচি’র আওতায় সোমবার রাতে সদর ইউনিয়নের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন বেপারী পাড়া এলাকায় এসব কম্বল বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ওই এলাকার নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র সহ বিভিন্ন সহযোগিতার আশ্বাস দেন। উপস্থিত শীতার্তরা কম্বল পেয়ে খুবই খুশি এবং ইউএনওকে ধন্যবাদ জানান। প্রয়োজনে পর্যায়ক্রমে অন্যান্যদের মাঝেও শীতবস্ত্র বিতরণ করা হবে বলে তিনি জানান।
এসময় তিনি বলেন, বর্তমান সরকার একটি জনবান্ধব সরকার। রাষ্ট্রের সব নাগরিকের বিভিন্ন সুবিধা-অসুবিধার খোঁজখবর রাখছে সরকার। বর্তমানে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় হতদরিদ্র ছিন্নমূল মানুষের শীত নিবারণের জন্য কম্বল বিতরণ করা হচ্ছে। ভবিষ্যতেও সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে ইউএনও সবাইকে আশ্বাস দেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরুল আমিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST