বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী Logo সিলেট আসছেন রাষ্ট্রপতি মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

সরিষাবাড়ীতে আলহাজ বিদ্যানিকেতনে বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

Reporter Name / ২১৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ৯:১৬ অপরাহ্ন

লিমন মিয়া, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীর আলহাজ বিদ্যানিকেতনে বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টায় বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কমিশনার মো. হেলাল উদ্দিন। প্রধান শিক্ষক বাদশা ভূঁইয়া সঞ্চালনায় বক্তব্যে বলেন, বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন, আগামী বছরে আরও বেশি শিক্ষার্থী ভর্তি হয়ে বিদ্যালয়ের শিক্ষার গৌরব বৃদ্ধি করবে।

শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। একইসঙ্গে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গকেও বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আন্নু মিঞা, যমুনা সিটি পার্কের প্রতিষ্ঠাতা আবুল হোসেন সরকার, সরিষাবাড়ী প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক লিমন মিয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তৌকির আহাম্মেদ হাসু, সরিষাবাড়ী অনার্স কলেজের সাবেক জিএস তোজাম্মেল চাকলাদার, এবং রাণী দিনমণি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ওমর কাজী।

এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুধীজন। অনুষ্ঠানের প্রাণবন্ত পরিবেশে শিক্ষার্থীদের পুরস্কার প্রাপ্তি অভিভাবকদের মধ্যে উৎসাহ সৃষ্টি করে। বিদ্যালয়টি আগামী বছর আরও সাফল্যের দিকে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন সকলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST