মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ Logo বিএনপি নেতা মোজাম্মেল হকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কালিহাতী থানা পরিদর্শন করলেন জেলা প্রশাসক আবু সাঈদ মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং নির্মূলে গুরুত্বারোপ Logo সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি Logo গাজীপুরে ‘গ্রীণ হসপিটালে’ নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিটের উদ্বোধন Logo গাজীপুর মিডিয়া ক্লাবের নবনির্বাচত শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত Logo রূপগঞ্জের ব্যবসায়ী শাহীন মালুম এবং সাবেক ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান বাবুল মালুমের বিরুদ্ধে ফেইসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগ Logo আমদানি-রপ্তানিসহ কাস্টমস বন্দরের কার্যক্রম শুরু : টানা ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে Logo পঞ্চগড়ে নিম্নমানের রাস্তার কাজ পকেটে অবৈধ টাকা প্রকৌশলী আটক Logo রাণীশংকৈলে ঝুঁকিপূর্ণ সেতু, দিয়েই চলাচল করছে গ্রামের শত শত মানুষ, দুর্ঘটনার শঙ্কায়
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ

Reporter Name / ২ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৯:০৩ অপরাহ্ন

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি ,

জামালপুর সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল দক্ষিণপাড়ায় ২১ অক্টোবর রাত্রিবেলায় কে বা কাহারা মৃত হাসেন আলীর ছেলে খলিলুর রহমানের আবাদি ৩০ শতাংশ জমিতে কারেন্ট বিষ প্রয়োগ করে ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে ।

এ বিষয়ে কৃষক খলিলুর রহমান বলেন , গত বছর পহেলা ফেব্রুয়ারিতে একই গ্রামের জিয়াউল হকের ছেলে আল আমিনের কাছ থেকে ভবানীপুর মৌজার হাল খতিয়ান ৩৮৫ ও হাল ৩৩৮১ নং দাগে উক্ত ৩০ শতাংশ জমি ২ লক্ষ টাকায় কন্ডিশনে নেওয়ার পর অতঃপর উক্ত ফসলের জমিতে দুই খন্দ ভালোভাবে চাষাবাদ করলেও এইবার উক্ত ক্ষতির সম্মুখীন হই । আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সেইসাথে আল্লাহর কাছে বিচার জানাই আমার যিনি ক্ষতি করেছেন তাকে তিনি শাস্তি দেবেন । এছাড়াও একই গ্রামের কৃষক আক্তার হোসেন সহ ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ।

পরবর্তীতে ভুক্তভোগী খলিলুর রহমানের ছেলে মোঃ রাসেল মিয়া বাদী হয়ে সরিষাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন । উক্ত অভিযোগে তিনি বলেন ঘটনার দিন রাত্রে তিনি সহ পরিবারের সকলেই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন পরের দিন সকালে উপরোক্ত জমিতে গিয়ে দেখতে পান কে বা কাহারা তাদের জমিতে বিষ প্রয়োগ করেছে এর ফলে উক্ত আবাদি ক্ষেতের সকল ধানের শীষ ও পাতা নেতিয়ে পড়ছে । সেই সাথে তিনি আর উল্লেখ করেন উক্ত জমিতে সবমিলিয়ে প্রায় ৮০ হাজার টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন আমাদের পরিবার ‌।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ ইকবাল হোসেন বলেন উক্ত বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করব ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST