শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন Logo চিকিৎসার অভাবে মৃত্যুশয্যায় গুনি সাংবাদিক সাজ্জাদ হোসেন Logo কাপাসিয়ায় বিএনপি নেতা অপহরণ ও মুক্তিপণ দাবির প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ Logo নেত্রকোনায় জনস্বাস্থ্য ও পুষ্টিমান উন্নয়নে পূর্বধলায় পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে অফিস সময় মানছেন না অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী Logo খেলার ছলে জলবায়ু শিক্ষা: উলিপুরে শিশু-তরুণদের ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচ Logo প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ Logo সাবেক সফল কমিশনার আবুল কালাম আজাদ আর নেই Logo কাপাসিয়ায় প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বাংলা ১৪৩৩ বর্ষবরণ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

সরিষাবাড়ীতে ছাত্র ইউনিয়নের কাউন্সিলে হামলা: ডেইলি স্টারের সাংবাদিকসহ আহত কয়েকজন

Reporter Name / ৫৪৩ Time View
Update : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ১০:১৭ অপরাহ্ন

লিমন মিয়া, সরিষাবাড়ী( জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ছাত্র ইউনিয়নের কাউন্সিল চলাকালে একদল দুষ্কৃতিকারীর হামলার ঘটনা ঘটেছে। এতে ডেইলি স্টারের জেলা প্রতিনিধি ও সরিষাবাড়ী প্রেসক্লাবের আহ্বায়ক শহিদুল ইসলাম নিরবসহ কয়েকজন আহত হয়েছেন।

শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার কিছু পর, পোগলদিঘা ইউনিয়নের পোগলদিঘা কলেজ মাঠে ছাত্র ইউনিয়নের কাউন্সিলের আয়োজন চলছিল। হঠাৎ ৫০-৬০ জনের একটি দল অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় সাংবাদিক নিরব পেশাগত কাজে উপস্থিত ছিলেন।

আহত সাংবাদিক নিরব জানান, তিনি পরিচয় দেওয়ার পরও হামলাকারীরা তাকে মারধর করে। গুরুতর অবস্থায় তাকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। একই ঘটনায় ছাত্র ইউনিয়নের কয়েকজন নেতাকর্মীও আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘ মল্লার বসু ও জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক রেদোয়ান খন্দকার মাহিন অভিযোগ করেন, শিক্ষার্থীদের এই জমায়েত দেখে কিছু দুষ্কৃতকারী এটিকে ছাত্রলীগের অনুষ্ঠান ভেবে ভুল করে হামলা চালায়। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চাঁদ মিয়া জানান, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ আহতদের সঙ্গে হাসপাতালে গিয়ে কথা বলেছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

এই ঘটনার পর ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST