বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

সরিষাবাড়ীতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name / ৩১১ Time View
Update : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ৯:২০ অপরাহ্ন

লিমন মিয়া, সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধি

প্রাচীন গ্রামবাংলার ঐতিহ্যের ধারক ও বাহক ঘোড়া দৌড় প্রতিযোগিতা সরিষাবাড়ী উপজেলার মাজালিয়া গ্রামে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকালে মাজালিয়ার বিস্তীর্ণ মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়, যা এলাকার মানুষের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।

দূর-দূরান্ত থেকে আসা ১৭টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতার ঘোড়াগুলোর নাম ছিল অত্যন্ত আকর্ষণীয়, যেমন—কদম ফুল, যুবরাজ, লালচান, হানিফ, বঙ্গবীর, সাত ভাই, বনফুল, দুই ভাই, অগ্রদূত, বাহাদুর, সাদামাটি, টর্নেডো, গোলাম মস্তুফা, লাল গোলাপ, মামা ভাগ্না, রঞ্জিত, জালালী, ইমু, সোনার ময়না পাখি ও পবন। প্রথম রাউন্ডের বাছাই শেষে সেরা ৪টি ঘোড়া নিয়ে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।

ফাইনালে চূড়ান্ত লড়াইয়ে প্রথম স্থান অধিকার করে কবির নামের ঘোড়াটি। বিজয়ী হিসেবে মালিককে একটি ফ্রিজ উপহার দেওয়া হয়। দ্বিতীয় পুরস্কার টেলিভিশন।

ঘোড়া দৌড় প্রতিযোগিতা উপভোগ করতে দূর-দূরান্ত থেকে শিশু, কিশোর-কিশোরী, নারী-পুরুষসহ প্রায় ৫ হাজার দর্শনার্থী উপস্থিত হন। মাঠজুড়ে ছিল আনন্দঘন ও প্রাণবন্ত পরিবেশ। প্রতিযোগিতার সঙ্গে সঙ্গে এলাকাবাসী উপভোগ করেন গ্রামীণ ঐতিহ্যের এক টুকরো স্মৃতি।

প্রতিযোগিতা শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন দুলাল উদ্দিন দুলাল ৩নং ডোয়াইল ইউনিয়ন বিএনপি সভাপতি, সঞ্চালনা করেন এম.আর আরিফ
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহ্বায়ক ফয়জুল কবীর তালুকদার শাহীন, ৩নং ডোয়াইন ইউনিয়নের সাধারণ সম্পাদক মোর্শেদ আলম সহ বিএনপি’র বিভিন্ন নেতাকর্মীরা।

বক্তারা এ ধরনের আয়োজনকে গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণ ও নতুন প্রজন্মের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার অনন্য উদ্যোগ হিসেবে প্রশংসা করেন।

এই ঘোড়া দৌড় প্রতিযোগিতা শুধু বিনোদনের আয়োজন নয়, এটি গ্রামীণ ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা এবং সামাজিক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছে। এমন আয়োজন নতুন প্রজন্মের মনে ঐতিহ্যবাহী ক্রীড়ার প্রতি ভালোবাসা ও আগ্রহ তৈরি করবে বলে মনে করেন আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST