বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধ: চাচাতো ভাইয়ের হাতে নিহত ১, গুরুতর আহত ২

Reporter Name / ৬৮৯ Time View
Update : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫, ৬:৪২ অপরাহ্ন

লিমন মিয়া, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধঃ

জামালপুরের সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের নৃশংস হামলায় একজন নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ১১টা ৩০ মিনিটে সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ১৩ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল মৃত সানোয়ার হোসেন তোতার ছেলে আসাদুজ্জামান আপেল এবং তার চাচাতো ভাই আতাউর রহমান বিপুলের পরিবারের মধ্যে। শুক্রবার সকালে এ বিরোধ চরমে পৌঁছালে আসাদুজ্জামান আপেল এবং তার সঙ্গে থাকা ভাড়াটে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিপুলের পরিবারের ওপর হামলা চালায়।

হামলায় বিপুলের হাত-পা কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে সরিষাবাড়ী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া, তার স্ত্রী মুক্তা বেগম (৩৫) এবং মা আসমা বেগমকেও হাত-পায়ের রগকাটা অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতিবেশী বাবু মিয়া জানান, আপেল এবং তার সহযোগীদের এই অতর্কিত হামলায় বিপুলের স্ত্রী ও মাকেও নৃশংসভাবে আঘাত করা হয়। হামলায় ব্যবহৃত ধারালো অস্ত্রের আঘাতে মুক্তা বেগম এবং আসমা বেগমের অবস্থা আশঙ্কাজনক।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) চাঁদা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত চলছে। অপরাধীদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST