বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

সরিষাবাড়ীতে নদীতে গোসল করতে নেমে সাবেক আনসার সদস্যের মৃত্যু

Reporter Name / ২২২ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ১১:০২ অপরাহ্ন

লিমন মিয়া, সরিষাবাড়ী (জামালপুর)প্রতিনিধিঃ

জামালপুরের সরিষাবাড়ীতে ঝিনাই নদীতে গোসল করতে নেমে সাবেক আনসার সদস্য আব্দুল জলিল (৭০) পানিতে ডুবে মারা গেছেন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার আওনা ইউনিয়নের পঞ্চাশী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ছেলে রাসেল মিয়া।

নিহত আব্দুল জলিল উপজেলার আওনা ইউনিয়নের পঞ্চাশী গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। পরিবারের লোকজন ও স্থানীয়দের তথ্যমতে, দুপুরে আব্দুল জলিল বাড়ির পাশে ঝিনাই নদীতে গোসল করতে নামেন। কিছুক্ষণ পরেই পানিতে তলিয়ে যান তিনি। অনেকক্ষণ ধরে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে নদীর ঘাটে যান। ঘাটেও কোনো খোঁজ না পেয়ে স্থানীয়রা নদীতে মাছ ধরার জাল ফেলে তল্লাশি চালান। এক ঘণ্টা পর নদী থেকে আব্দুল জলিলের মরদেহ উদ্ধার করা হয়।

টিকলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও নিহতের ভাই আবুল হোসেন জানান, নদীতে গোসল করতে গিয়ে পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ায় ভাই তলিয়ে যান। পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কোনো অভিযোগ নেই বলেও তিনি জানান।

এদিকে, সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আসাদুজ্জামান নুর জানান, ডুবে যাওয়ার বিষয়ে ফায়ার সার্ভিসে কেউ সংবাদ দেয়নি। সংবাদ পেলে ফায়ার সার্ভিসের উদ্ধার দল পাঠানো হতো বলে তিনি উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST