বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী Logo সিলেট আসছেন রাষ্ট্রপতি মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা Logo বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের আমদানি বাড়ছে, দেশি বলে কেজিতে ১৪০০ থেকে ১৮০০ টাকায় বিক্রির অভিযোগ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

সরিষাবাড়ীতে বিএনপির বিশাল জনসভা: দেশপ্রেমের আহ্বান প্রধান অতিথির

Reporter Name / ২৫৩ Time View
Update : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ৭:১৩ অপরাহ্ন

লিমন মিয়া, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ

জামালপুরের সরিষাবাড়ীতে আওনা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বিশাল জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৬ নভেম্বর) বিকেলে জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট বাজার সংলগ্ন মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন আওনা ইউনিয়ন বিএনপির সভাপতি সুরুজ মিয়া। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদুল কবীর তালুকদার শামীম। তিনি বলেন, “যারা দেশকে ভালোবাসে না, তারা জাতীয়তাবাদী দল করতে পারবেন না। আসুন, আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে কিছু দেওয়ার চেষ্টা করি। বিএনপির প্রতি আস্থা রাখুন এবং আগামী নির্বাচনে দলকে বিপুল ভোটে বিজয়ী করুন।”

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র একেএম ফয়জুল কবীর তালুকদার শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আজিম উদ্দিন আহাম্মদ, আওনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, এবং বিএনপি নেতারা মামুনুর রশিদ ফকির, জহুরুল ইসলাম পিন্টু, রমজান আলী প্রমুখ।

জনসভায় জেলা, উপজেলা এবং ইউনিয়নের বিভিন্ন অঞ্চল থেকে আগত দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের বিপুল উপস্থিতি দেখা যায়। সভা সঞ্চালনা করেন আওনা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জরুল মোর্শেদ শিমুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST