বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

সরিষাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ড: প্রায় কোটি টাকার সম্পদ পুড়ে ছাই

Reporter Name / ২৩৩ Time View
Update : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ৬:১৩ অপরাহ্ন

লিমন মিয়া,সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ীতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সাবেক পৌর মেয়রের মার্কেটসহ ৮টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার (২৭ নভেম্বর) দুপুর ২টার দিকে সরিষাবাড়ী পৌরসভার (তালুকদারবাড়ি) রেলক্রসিং সংলগ্ন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তথ্যমতে, আগুনে সাবেক পৌর মেয়র এ কে এম ফয়েজুল কবীর তালুকদার শাহীনের মালিকানাধীন টিনশেড মার্কেট, রড-সিমেন্টের ও মুদির দোকান, পাট ও ভুট্টার গুদাম, এবং মিজানুর রহমান পারভেজের ফার্মেসি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এছাড়াও আরও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের সমস্ত মালামাল আগুনে পুড়ে গেছে।

সরিষাবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা শহিদুল ইসলাম জানিয়েছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় বাসিন্দারা এ ধরনের দুর্ঘটনা এড়াতে ভবিষ্যতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST