বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায়: বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মীরের দাফন সম্পন্ন Logo টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন পিবিআই এর এসআই মনজুর রহমান Logo টঙ্গীতে নূর ইসলাম হত্যা: ২১ দিনেও সব আসামি গ্রেপ্তার না হওয়ায় পরিবারের ক্ষোভ Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার Logo দুই বছর পর চালু হচ্ছে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি Logo কাপাসিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ নেতা বেলায়েত প্রধান গ্রেফতার Logo কমলনগরে টর্চের আলোয় চলছে চিকিৎসাসেবা, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

সাংবাদিক শরিফুল ইসলাম শরিফকে ‘সাউথ এশিয়ান এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫

Reporter Name / ১৪৬ Time View
Update : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন

মোঃ শান্ত খান,ঢাকা:

সাংবাদিকতার অঙ্গনে বিশেষ অবদান রাখায় সিনিয়র সাংবাদিক শরিফুল ইসলাম শরিফ ‘সাউথ এশিয়ান এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’ এ ভূষিত হয়েছেন। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে মনোনীত গুণীজনদের মধ্য থেকে তাঁকে এই সম্মাননা প্রদান করেছে ‘সাউথ এশিয়ান সোশ্যাল কালচারাল ফোরাম’।

সম্মাননা অর্জনের প্রতিক্রিয়ায় সাংবাদিক শরীফ বলেন “এই স্বীকৃতি আমার জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের। আমার কাজের মূল্যায়ন করায় আমি সাউথ এশিয়ান সোশ্যাল কালচারাল ফোরামকে আন্তরিক ধন্যবাদ জানাই। এই সম্মাননা আমাকে ভবিষ্যতে আরও দায়িত্বশীলভাবে পেশাগত ভূমিকা পালনে অনুপ্রাণিত করবে।

শরিফুল ইসলাম শরীফ দীর্ঘদিন ধরে জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তাঁর বস্তুনিষ্ঠতা, সাহসিকতা এবং সামাজিক দায়বদ্ধতা প্রশংসিত হয়েছে সহকর্মীদের মধ্যেও।

বিশেষ করে দেশের নানা সময়ে ঘটে যাওয়া ছাত্র আন্দোলনের সময়গুলোতে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত সাহসিকতাপূর্ণ। আন্দোলনের উত্তপ্ত মুহূর্তে তিনি জীবনের ঝুঁকি নিয়ে ময়দানে থেকে সংবাদ সংগ্রহ ও সম্প্রচারে যুক্ত ছিলেন। এসব আন্দোলনের ভেতর থেকেই উঠে এসেছে অনেক গণমানুষের সত্য, যা পরবর্তীতে নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনার সৃষ্টি করেছে।

তাঁর এই নির্ভীক সাংবাদিকতা তরুণ প্রজন্মের কাছে একটি অনুকরণীয় দৃষ্টান্ত। সাংবাদিক শরীফ বিশ্বাস করেন, গণমাধ্যম শুধু তথ্য জানানোর মাধ্যম নয়, বরং এটি একটি শক্তিশালী সামাজিক হাতিয়ার, যা পরিবর্তন এনে দিতে পারে সমাজে।

‘সাউথ এশিয়ান এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ প্রতি বছর দক্ষিণ এশিয়ার সাংবাদিকতা, শিক্ষা, সংস্কৃতি, সমাজসেবা, স্বাস্থ্যসহ নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা জানিয়ে থাকে।

এই অর্জন শুধুমাত্র শরীফুল ইসলাম শরীফের নয়, এটি বাংলাদেশের সাংবাদিকতা অঙ্গনের জন্যও এক গর্বের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST