শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় বিএনপি নেতা অপহরণ ও মুক্তিপণ দাবির প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ Logo নেত্রকোনায় জনস্বাস্থ্য ও পুষ্টিমান উন্নয়নে পূর্বধলায় পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে অফিস সময় মানছেন না অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী Logo খেলার ছলে জলবায়ু শিক্ষা: উলিপুরে শিশু-তরুণদের ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচ Logo প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ Logo সাবেক সফল কমিশনার আবুল কালাম আজাদ আর নেই Logo কাপাসিয়ায় প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বাংলা ১৪৩৩ বর্ষবরণ Logo কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন, প্রান্তিক কৃষকদের সহায়তায় নতুন উদ্যোগ Logo মনোহরদী থানা পুলিশের অভিযানে বিমানবন্দর এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

সাতকানিয়ায় কৃষিজমি রক্ষায় গভীর রাতে যৌথ অভিযান, ফেলে যাওয়া এসকেবেটর অকেজো

Reporter Name / ৯৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬, ৬:২৫ অপরাহ্ন

মোরশেদুল আলম (সাতকানিয়া চট্টগ্রাম)

কৃষিজমির মাটি অবৈধভাবে কর্তনের বিরুদ্ধে সাতকানিয়ায় সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে গভীর রাতে বিশেষ অভিযান চালানো হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) রাত প্রায় ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর ইউনিয়নের বারদোনা এলাকার কুতুবপাড়া এলাকায়, ৭ বিএম ব্রিক ফিল্ড সংলগ্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে সংশ্লিষ্ট কৃষিজমিতে মাটি কাটার স্পষ্ট আলামত পাওয়া গেলেও সেখানে কোনো ব্যক্তি বা শ্রমিককে পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভিযান টের পেয়ে জড়িতরা দ্রুত স্থান ত্যাগ করে। তারা ঘটনাস্থলে একটি এসকেবেটর রেখে পালিয়ে যায়।

পরিস্থিতি বিবেচনায় সেনাবাহিনীর কারিগরি সহায়তায় এসকেবেটরটি তাৎক্ষণিকভাবে অকেজো করা হয়, যাতে ভবিষ্যতে এটি দিয়ে আর মাটি কর্তন করা না যায়।

উপজেলা প্রশাসন সাতকানিয়া জানিয়েছে, কৃষিজমি সুরক্ষা ও পরিবেশ রক্ষায় অবৈধ মাটি কর্তনের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST