সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

সাভারে তৃতীয় শ্রেণির মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ

Reporter Name / ১৮২ Time View
Update : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১:০৮ অপরাহ্ন

মোঃ শান্ত খান, ঢাকা :

ঢাকার সাভারে তৃতীয় শ্রেণির (১০) এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মো. মমতাজ (৬৫) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ধর্ষণের শিকার ওই শিশুটি বর্তমানে মানিকগঞ্জ সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অভিযোগ সুত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল ঘটনার দিন বিকালে সাভারের বিরুলিয়া ইউনিয়নের আইঠর গ্রামের বৃদ্ধ মমতাজ ওই শিশুটির বাড়িতে কেউ না থাকায় সুযোগ পেয়ে ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায় ধর্ষক। পরে শিশুটির বাবা-মা বাড়ি ফিরে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে দেখতে পেয়ে তাকে জিজ্ঞেস করে শিশুটি সমস্ত ঘটনা খুলে বলে মাকে। তাৎক্ষণিক লোক লজ্জার ভয়ে মেয়েটিকে নিজ গ্রামের বাড়ি মানিকগঞ্জ পাঠিয়ে দেন তার বাবা-মা কিন্তু সেখানেও শিশুটির শারিরীক অবস্থা অবনতি হওয়ায় তাকে মানিকগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করে।

ধর্ষণের শিকার ওই শিশুর বাবা বলেন, অভিযুক্ত মমতাজ সম্পর্কে তার চাচাতো চাচা হয় সে হিসেবে ভুক্তভোগী শিশুটি তার নাতনী। সেই সুত্রেই তাদের বাড়িতে যাতায়াত ছিল। ঘটনার দিন শিশুটিকে বাড়িতে রেখে তিনি দিনমুজুরীর কাজে যান এবং শিশুটির মা বাড়ির পাশের জমিতে শাক তুলতে যাওয়ায় ফাঁকা বাড়িতে একা পেয়ে শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেছে অভিযুক্ত মমজাত। পরবর্তীতে ঘটনা জানার পর লোকলজ্জার ভয়ে এবং অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় শিশুটিকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেন। কিন্তু সেখানে তার শারিরীক অবস্থার আরও অবনতি হলে তাকে চিকিৎসার জন্য মানিকগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে এলাকাবাসীর সহযোগিতায় থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেছি। আমি আমার মেয়ের এতবড় ক্ষতি যে করেছে তার সর্বোচ্চ শাস্তি চাই।

এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ওই শিশুর পিতা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে অভিযুক্তকে আটকের চেষ্টা চালাচ্ছি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST