শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন

Reporter Name / ২০৩ Time View
Update : সোমবার, ১৯ মে, ২০২৫, ৭:৫৭ অপরাহ্ন

আশিকুর রহমান,গাজীপুর:

সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্টিত হেয়েছে।

সোমবার (১৯ মে) বেলা ১১ টায় গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন,জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী মামুন সঞ্চালনায় ছিলেন বাসন মেট্রো থানা প্রেসক্লাবের সভাপতি সাজ্জাকুল ইসলাম রাজ্জাক।

মানববন্ধনে জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী মামুন সভাপতির বক্তব্যে বলেন, সারা দেশজুড়ে যারা উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত সহ সর্বস্তরের মানুষের সমস্যাগুলো সারা দেশের মানুষের কাছে পৌঁছায়, আজ তাদের নিজেদের সমস্যা নিয়ে রাস্তায় দাঁড়াতে হচ্ছে, নিরাপত্তার হুমকিতে রয়েছে সাংবাদিকরা, সাংবাদিকদের ওপর হামলা করে আপনারা আপনাদের নিজেদের অপরাধ ঢেকে রাখতে চাইছেন, আপনাদের এসব অপরাধের চিত্র ঠিকই গণমাধ্যমে আবারও উঠে আসবে, সাংবাদিকরা কারো তাবেদারি করে না, সাংবাদিক কোন দলের নয়, কোন ব্যক্তির নয়, সাংবাদিক দেশের ন্যায় প্রতিষ্ঠিত হওয়ার পক্ষে কাজ করে, সমাজে ঘটে যাওয়া সকল ঘটনা গুলো জনসম্মুখে নিয়ে আসে, সাংবাদিকের তথ্য জনসম্মুখে পৌঁছালে এতে জনসাধারণ উপকৃত হয়, দোষীরা সমাজের চিহ্নিত হয়, আর নিরপরাধ মানুষকে কেউ ফাঁসাতে চাইলে সেই বিষয়গুলোও সাংবাদিকরা জনসম্মুখে তুলে ধরেন, সরকারি বিভিন্ন নীতিমালা আইন কানুন এবং দিক নির্দেশনা নিউজের মাধ্যমে জনতার দ্বারে দ্বারে পৌঁছে দেন, এতে করে সাধারণ মানুষ দ্রুত সরকারের সকল সিদ্ধান্তগুলো জানতে পারেন।

মানববন্ধনে সাংবাদিকদের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়, এখন কিছু কুচক্রী মহল, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক কারবারি, সরকারি আমলা সহ কিছু অসাধু পুলিশ কর্মকর্তারা সাংবাদিকদের টুটি চেপে ধরার চেষ্টা করছেন, তাদেরকে সংশোধিত হয়ে নিজের সৎকর্মে ফিরে আসার আহ্বান জানাই, প্রত্যেক ব্যক্তি নিজ কর্ম ঠিকভাবে পালন করলে দুর্নীতি অপরাধে জড়িত হতে পারতেন না, এসব ক্ষেত্রে মূলত দায়ী থাকেন তাদের ঊর্ধ্বতম কর্মকর্তারা, তাদের ঠিকভাবে দেখবাল করলে অন্যয়টা অনেকাংশই কমে আসতো।

এ সময় আরো বক্তব্য রাখেন, জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য নুরুল হক, গাজীপুর মহানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বাসন মেট্রো থানা প্রেসক্লাবের সদস্য নাসিমা আক্তার রেনুসহ আরো অনেকেই বক্তব্য রখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST