শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo বাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন Logo চিকিৎসার অভাবে মৃত্যুশয্যায় গুনি সাংবাদিক সাজ্জাদ হোসেন Logo কাপাসিয়ায় বিএনপি নেতা অপহরণ ও মুক্তিপণ দাবির প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ Logo নেত্রকোনায় জনস্বাস্থ্য ও পুষ্টিমান উন্নয়নে পূর্বধলায় পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে অফিস সময় মানছেন না অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী Logo খেলার ছলে জলবায়ু শিক্ষা: উলিপুরে শিশু-তরুণদের ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচ Logo প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ Logo সাবেক সফল কমিশনার আবুল কালাম আজাদ আর নেই
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

সেনা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযান: ইয়াবা ও নগদ অর্থসহ বাবা-ছেলে আটক

Reporter Name / ১১৮ Time View
Update : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ন

শরিফুল ইসলাম,টাঙ্গাইল প্রতিবিধি:

টাঙ্গাইলের কালিহাতীতে গোপন সূত্রের ভিত্তিতে সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকা জব্দ করা হয়েছে। এ সময় বাবা-ছেলেসহ দুইজনকে আটক করা হয়েছে।

গত রাত ১২:৩০ থেকে ২:৩০ পর্যন্ত টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চর হামজানি গ্রামে এ অভিযান চালানো হয়। ২৪ বেঙ্গল রেজিমেন্ট, কালিহাতী আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন নাজমুছ সাকিবের নেতৃত্বে সেনাবাহিনীর একটি বিশেষ দল এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টাঙ্গাইল যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় ইয়াবা ব্যবসায়ী খাদিমুল (৬৫)-এর বাড়ি তল্লাশি করে ৮৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির অর্জিত নগদ ২ লাখ ৩২ হাজার ১১০ টাকা উদ্ধার করা হয়। এসময় খাদিমুল ও তার ছেলে শাহ আলী (৩৫)-কে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST