রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় জাল টাকা বিকাশ করতে গিয়ে এক যুবক আটক Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

স্বাস্থ্যসেবা উন্নয়নে এমপি সালেহীর অনুদান, উলিপুরে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

Reporter Name / ১৬৯ Time View
Update : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ৫:৪২ পূর্বাহ্ন

রফিকুল ইসলাম রফিক কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা ব্যবস্থা শক্তিশালী করতে তিনি ব্যক্তিগত তহবিল থেকে ১ লাখ টাকা অনুদান প্রদান করেছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, চিকিৎসক ও স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে অনুদানের চেক হস্তান্তর করা হয়।

চেক হস্তান্তরকালে সংসদ সদস্য বলেন, “উলিপুরবাসীর জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমার অঙ্গীকার। নির্বাচনের সময় যে প্রতিশ্রুতি দিয়েছি, তা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। খুব দ্রুত আল্ট্রাসনোগ্রামসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুবিধা চালু করা হবে, যাতে রোগীদের আর বাইরে যেতে না হয়।”

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হারুন অর রশিদ জানান, পূর্বের আল্ট্রাসনোগ্রাম মেশিনটি দীর্ঘদিন ধরে যান্ত্রিক ত্রুটির কারণে অকেজো ছিল। এমপি মহোদয়ের সহায়তায় নতুন যন্ত্রপাতি ক্রয় করে দ্রুত সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী সপ্তাহের মধ্যেই আল্ট্রাসনোগ্রাফি সেবা পুনরায় চালু করা সম্ভব হবে।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে উলিপুরের সাধারণ মানুষ বিশেষ করে নারী ও শিশুদের চিকিৎসাসেবা গ্রহণে ভোগান্তি কমবে।

এর আগে একই দিন সকালে উলিপুর পৌর সদরে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তুলতে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন এমপি সালেহী।

মসজিদুল হুদা-এর সামনে থেকে কর্মসূচির সূচনা হয়ে পৌর শহরের প্রধান সড়ক, বিভিন্ন অলিগলি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা, থানার মোড় ও গুনাইগাছ মোড়সহ গুরুত্বপূর্ণ স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। উদ্বোধনী পর্বে সংসদ সদস্য নিজ হাতে ঝাড়ু দিয়ে কর্মসূচিতে অংশ নেন, যা উপস্থিত জনতার মাঝে ইতিবাচক সাড়া ফেলে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা অর্থ সম্পাদক জহুরুল হক, উপজেলা ভারপ্রাপ্ত আমীর অ্যাডভোকেট কামাল কবির লিটন, উপজেলা সেক্রেটারি হাফেজ তৌহিদুল ইসলাম, পৌর সেক্রেটারি মাহফুজুর রহমানসহ দলীয় নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও পরিচ্ছন্নতাকর্মীরা।

সংসদ সদস্য বলেন, “পরিচ্ছন্নতা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি সামাজিক আন্দোলন। একটি সুস্থ, সচেতন ও বাসযোগ্য উলিপুর গড়ে তুলতে সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জরুরি।”

স্থানীয়রা আশা করছেন, স্বাস্থ্যসেবা উন্নয়ন ও পরিচ্ছন্নতা কর্মসূচির মতো উদ্যোগ ধারাবাহিকভাবে বাস্তবায়িত হলে উলিপুরে জনসেবার মান আরও বৃদ্ধি পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST