শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার Logo যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

হবিগঞ্জে এফডিইবি’র ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী, প্রকৌশলী সম্মেলন ও নতুন কমিটি ঘোষণা

Reporter Name / ২৬৩ Time View
Update : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫, ৯:২৪ অপরাহ্ন

শায়েস্তাগঞ্জ,হবিগঞ্জ সংবাদদাতাঃ

ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) এর ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জে প্রকৌশলী সম্মেলন ও নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার সকালে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে হাজী আব্দুল বারিক কনভেনশন হলে এ সম্মেলন ও কমিটি ঘোষণা অনুষ্ঠিত হয়েছে।

এফডিইবি’র হবিগঞ্জ জেলা শাখার সভাপতি প্রকৌশলী ইকরামুল মাজিদ দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী আসাদুজ্জামান রেজা’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) এর হবিগঞ্জ জেলা শাখার উপদেষ্টা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর হবিগঞ্জ জেলা শাখার আমীর ও হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী কাজী মাওলানা মুখলেছুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এফডিইবি’র কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা দক্ষিণ অঞ্চল পরিচালক প্রকৌশলী মোঃ মাহবুবুর রহমান, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক প্রকৌশলী মোঃ তারিকুল ইসলাম তারেক, অধ্যক্ষ কাজী মহসিন আহমেদ, আইডিইবি হবিগন্জ জেলার সাধারন সম্পাদক প্রকৌশলী মনসূর রশীদ কাজল, গ্লোরী এগ্রো প্রোডাক্ট লিমিটেডের ব্যবস্থাপক জিয়া উদ্দিন ভূঁইয়া।

এসময় হবিগঞ্জের সাড়ে তিনশত জন প্রকৌশলী সহ মাধবপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ মহিউদ্দিন আহাম্মেদ, শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মঈনুল হাসান রতন, এনটিভি’র মাধবপুর প্রতিনিধি জামাল মোঃ আবু নাছের ও মাধবপুর মডেল প্রেসক্লাবের সমাজকল্যাণ সম্পাদক মোঃ সোহাগ মিয়া উপস্থিত ছিলেন।

সম্মেলনের আলোচনা সভা শেষে প্রকৌশলী ইকরামুল মাজিদ দুলালকে সভাপতি ও প্রকৌশলী আসাদুজ্জামান রেজাকে সাধারণ সম্পাদক, সৌকত ইসলাম কে সাংগঠনিক ও জিয়া উদ্দিন ভূঁইয়াকে তথ্য সম্পাদক, করে ২৫ সদস্য বিশিষ্ট হবিগঞ্জ জেলা এফডিইবি নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

এছাড়াও কমিটিতে রয়েছেন, সহ-সভাপতি মোঃ রফিকুল আলম, তৌহিদুল ইসলাম ও নুরুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, রায়হান উদ্দিন, শাহজাহান আলী, আরিফ হুসাইন, আলাউদ্দিন। অর্থ সম্পাদক রাশেদুল ইসলাম, দপ্তর সম্পাদক জিয়াউর রহমান, সাহিত্য সম্পাদক ইমরান হুসাইন, প্রচার সম্পাদক ফেরদৌস ওয়াহিদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইমরান হোসাইন, আইন বিষয়ক সম্পাদক আতাউর রহমান, ক্রিয়া সম্পাদক সম্রাট আহমেদ, গবেষণা সম্পাদক রশিদুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মনজুরুল হক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রায়হান মিয়া, চাকুরি বিষয়ক সম্পাদক ইমরান হুসাইন, তথ্য বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম ও মহিলা বিষয়ক সম্পাদক জান্নাত আরা তাবী।

উপদেষ্টাঃ প্রকৌশলী এনামুল হক, তুষার আহমেদ, আকতার উজ্জামান, আনিসুর রহমান, আরিফ হোসেন সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST