আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার:
টঙ্গীতে সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হযরত আলী মেমোরিয়াল একাডেমি এন্ড কলেজে নতুন প্রিন্সিপাল হিসেবে যোগদান করেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী শাখার সাবেক ইংরেজি বিভাগের প্রভাষক ও সমর্পণ বিল্ডার্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. মোবারক করিম। গতকাল বিকালে কাজী পাড়া এলাকায় অবস্থিত প্রাতিষ্ঠানের হল রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে যোগদান করেন।
এ সময় হযরত মালী মেমোরিয়াল একাতেমি এন্ড কলেজের সভাপতি ও প্রতিষ্ঠাতা নেকবর আলী খানের সস্তাপতিত্বে উপস্থিত ছিলেন নব নিযুক্ত প্রিন্সিপাল মো. মোবারক করিম। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক কে এ সজিব খান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল এম এইচ শাহিম, শিক্ষক ইমরানসহ সকল শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ। এ সময় নব নিযুক্ত প্রিদিপল মো. মোবারক করিম বলেন, আমি টার্ঘদিন যাবৎ শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলাম, নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে হযরত মালী মেমোরিয়াল একাডেমি এন্ড কলেজে মানসম্মত ও বাস্তবমুখী শিক্ষা কার্যক্রম বাস্তবায়নে বিশেষ অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।