মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল Logo ঘাটাইলে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ৪০ পিস মাদক ট্যাবলেট Logo কাপাসিয়ায় ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রম কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ৭৪ পিস ইয়াবাসহ চিহ্নিত শীর্ষ মাদক কারবারি জহিরুল গ্রেফতার Logo কালিহাতীর বল্লা ইউনিয়নে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতার জোরালো আহ্বান Logo কাপাসিয়া উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত Logo নো গ্যাস, নো বিল’ স্লোগানে টঙ্গীতে তিতাস কার্যালয়ে বিক্ষোভ Logo চাঁপাইনবাবগঞ্জের কৃষি উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে অ্যাড. ইকবাল হোসেন শেখ মনোনয়ন প্রত্যাশী
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

হাজীর মাজার বস্তিতে মাদকবিরোধী অভিযান, অবৈধ বিদ্যুৎ ও ইন্টারনেট লাইন কেটে দিল জিএমপি

Reporter Name / ২১ Time View
Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৯:২১ অপরাহ্ন

আশিকুর রহমান নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের টঙ্গীর হাজীর মাজার বস্তিতে মাদক কার্যক্রম নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। অভিযানে বস্তির বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় থাকা অবৈধ বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

বুধবার (২২ জুলাই) সকাল ১০টার দিকে এ অভিযান পরিচালিত হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসেনের উপস্থিতিতে এ কার্যক্রম পরিচালিত হয়।

অভিযানে ডেসকোর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এ কে এম নাজিমুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। এ সময় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

যৌথ এই অভিযানে হাজীর মাজার বস্তির বিভিন্ন অপরাধপ্রবণ ও ঝুঁকিপূর্ণ এলাকায় থাকা অবৈধ বিদ্যুৎ ও ইন্টারনেট লাইন বিচ্ছিন্ন করা হয়। পুলিশের দাবি, এসব সংযোগ ব্যবহার করে দীর্ঘদিন ধরে মাদক কারবার ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছিল।

অভিযান শেষে গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, প্রথাগত অভিযানের পাশাপাশি মাদক স্পটগুলোর বিদ্যুৎ, পানি, গ্যাস ও ইন্টারনেট সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করার প্রক্রিয়া শুরু হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের সমন্বিত অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

তিনি আরও বলেন, হাজীর মাজার বস্তির মতো এত বড় পরিসরে প্রকাশ্যে মাদক সেবনের চিত্র দেশের আর কোথাও দেখা যায় না। বিষয়টি দীর্ঘদিন ধরে পুলিশের জন্য উদ্বেগের কারণ ছিল। তাই মাদকের বিস্তার রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

জিএমপি জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST