মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় আন্ত: প্রাথমিক ফুটবল টুর্ণামেন্টে দুর্গাপুর ইউনিয়নে বেগুনহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন Logo কৃষিকে এগিয়ে নিতে কেশবপুরে তিনদিনব্যাপী ‘কৃষি মেলা’ শুরু Logo কালিহাতীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত Logo রাণীশংকৈলে নির্মাণাধীন ছাদের শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু Logo সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ Logo ফুটপাত উচ্ছেদে পরিকল্পনার অভাব Logo অবশেষে বাড়ল জ্বালানি তেলের দাম : লিটারে সর্বোচ্চ ২০ টাকা বৃদ্ধি, কার্যকর রোববার থেকে Logo জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি: ড. আসিফ মিজান Logo কাপাসিয়ায় একই পরিবারের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ৩ জন পিএইচডিধারী
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

স্ত্রীর সঙ্গে অভিমানে বিষপান স্বামীর- হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

Reporter Name / ১৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫, ৪:৪৬ অপরাহ্ন

 শ্রীপুর,গাজীপুর সংবাদদাতাঃ

গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে অভিমান করে সবজি ক্ষেতে দেওয়ার বিষপানে ইউসুফ নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালের দিকে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল। এরআগে, গতরাতে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নিহত যুবকের নাম মোহাম্মদ ইউসুফ (২৩)। বুধবার রাত ১১টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড গাজীপুর গ্রামে বিষপানের ওই ঘটনা ঘটে । মোহাম্মদ ইউসুফ ওই গ্রামের বেলাল উদ্দিনের ছেলে। নিহতের স্বজনদের বরাত দিয়ে স্থানীয় কাজল মিয়া জানান, পারিবারিক কলহের কারণে প্রথম বিয়ের ৬ মাস পর স্ত্রীকে তালাক দেন ইউসুফ। এরপর তার আপন খালাতো বোনকে বিয়ে করেন তিনি। দাম্পত্য কারনে গত ২-৩ দিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল। গত রাতে নিজ স্ত্রীর সঙ্গে অভিমান করে ঘরে রাখা সবজি ক্ষেতে দেওয়ার বিষপান করেন তিনি। খোঁজ পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানে তার অবস্থা খারাপ হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জয়নাল আবেদীন মন্ডল বলেন,’ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ ঘটনার পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST