শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা Logo কাপাসিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে কৃষি অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ Logo কাপাসিয়ায় আকস্মিক ঝড়ে সবকিছু লন্ডভন্ড: কৃষকের ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশংকা Logo গাজীপুরায় চুরি-ছিনতাই ও সন্ত্রাস বন্ধে ১০ দফা দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসারের সাথে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের মতবিনিময়
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা : কাতার

Reporter Name / ৫৬৬ Time View
Update : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩, ১১:১৮ পূর্বাহ্ন

দীর্ঘ ৪৭ দিনের যুদ্ধের পর বন্দি বিনিময় চুক্তি অনুমোদন করেছে ইসরায়েলের মন্ত্রিসভা। বিষয়টি নিয়ে বিবৃতি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। এবার এ নিয়ে কথা বলেছে চুক্তির মধ্যস্থতাকারী দেশ কাতার। আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা আসবে বলে জানিয়েছে দেশটি। বুধবার (২২ নভেম্বর) বিবিসির এ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কাতার জানিয়েছে, তাদের মধ্যস্থকায় হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিরতির সময় আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘোষণা করা হবে। এ যুদ্ধবিরতি হবে চারদিনের। যা আগামীতে আরও বাড়তে পারে।

চুক্তির আওতায় ফিলিস্তিন ইসরায়েলের ৫০ জিম্মিকে মুক্তি দেবে। যার বিপরীতে বেশকিছু নারী ও শিশুকে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি দেওয়া হবে।

এক বিবৃতিতে ফিলিস্তিনের তথ্য কেন্দ্র জানিয়েছে, চুক্তির আওতায় হামাস ৫০ জিম্মিকে মুক্তি দেবে। অন্যদিকে এর বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে ১৫০ ফিলিস্তিনি মুক্তি পাবেন। এ পর্বে মুক্তিপ্রাপ্তরা হবেন নারী ও শিশুরা।

হামাস জানিয়েছে, চুক্তিতে আরও বেশ কয়েকটি শর্ত রয়েছে। যারমধ্যে অন্যতম হলো গাজায় প্রতিদিন শত শত মানবিক সহায়তার ট্রাক ও চিকিৎসা সরঞ্জাম ও জ্বালানি প্রবেশের অনুমতি দেওয়া হবে।

বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলে এ যুদ্ধবিরতির সময়ে গাজার কোথাও আক্রমণ বা কাউকে আটক করতে পারবে না। এ ছাড়া চারে দিনের এ যুদ্ধবিরতিতে গাজার দক্ষিণাঞ্চলে প্রতিদিন ছয় ঘণ্টা করে বিমান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। এ সময়টা হবে স্থানীয় সময় সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত।

এর আগে টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় অনুমোদন করেছে ইসরায়েল। দেশটির মন্ত্রিসভা বুধবার (২২ নভেম্বর) ভোরে এক অভূতপূর্ব ভোটের মাধ্যমে এ প্রক্রিয়ার অনুমোদন করেছে। এ চুক্তির আওতায় ৫০ জিম্মিকে মুক্তির বিষয়টি ইসরায়েলের মন্ত্রিসভায় অনুমোদন করা হয়েছে। তবে চুক্তির বিস্তারিত তথ্য জানানো হয়নি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST