রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬” সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে Logo কাপাসিয়ায় শিশু ধর্ষণ চেষ্টাকারী জামায়াত নেতাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন Logo চাঁপাইনবাবগঞ্জে কিন্ডারগার্টেন বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান Logo রানীশংকৈলে পূর্ব শত্রুতার জের ধরে পটল ক্ষেতের ৪০০ গাছ বিনষ্ট করেছে দুর্বৃত্তরা, থানায় অভিযোগ Logo মিড-ডে মিলের উদ্বোধনে প্রতিমন্ত্রী টুকু মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থান, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতের আহ্বান Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার Logo কাপাসিয়ায় মহিলাদল নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন: অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

৪ মাস পাহারা দিয়েও রক্ষা পায়নি নিঃসন্তান কৃষাণী- এক রাতে ৩ গরু চুরি

Reporter Name / ১৮১ Time View
Update : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫, ৫:০২ অপরাহ্ন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুরে এক রাতে নিঃসন্তান বৃদ্ধা এক কৃষাণীর ৩টি গরু চুরি হয়েছে। গভীর রাতে তালা কেটে ওই গরু গুলো চুরি করে নিয়ে চোরেরা। উপজেলার বিভিন্ন এলাকায় পরপর চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে।

বুধবার (২৯ জানুয়ারি ) রাত সাড়ে ৪টার দিকে শ্রীপুর পৌরসভার ৬নং ওয়ার্ড উজিলাব গ্রামের উত্তর পাড়া এলাকার এ ঘটনা ঘটে। কৃষাণী মোছাঃ মমতাজ বেগম (৬০) শ্রীপুর পৌরসভার উজিলাব গ্রামের (উত্তর পূর্ব পাড়া) আকন্দ বাড়ির মোঃ লাল মিয়ার স্ত্রী। তার কোনো সন্তান নেই।

বৃদ্ধা মমতাজ বেগম বলেন,’ আমার কোনো সন্তান নেই। গরু গুলোই আমার সন্তানের মতো। তাদেরকে নিয়েই আমার জীবন সংসার। ইদানিং আশপাশে গরু চুরির খবরে গত ৪-৫ মাস যাবৎ রাতে ঘুমাই না। রাত জেগে গরু পাহারা দেই। এই রাতেও ৩টা থেকে ৪টা পর্যন্ত সজাগ ছিলাম। পরে ঘুমাতে যাই। ১ ঘন্টা পর আযানের সময় দেখি গোয়াল ঘরে গরু নেই। সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যেই গরুগুলো চুরি করে নিয়ে গেছে চোরেরা।’

তিনি বলেন,’ আমি এখন পথে বসে গেলাম। এই গরু গুলো লালন পালন করেই জীবিকা নির্বাহ করি। গাভীর দুধ বিক্রি ও ঈদে গরু বিক্রি করেই আমাদের সংসার চলে।’

চুরি হওয়া গরু গুলোর মধ্যে, একটি দেশি কাজলা রঙের গাভীন গাভী যেটি ১০-১২ দিনের মাথায় বাচ্চা প্রসব করবে। এছাড়াও একটি লাল কাজলা রঙের ষাঁড় গরু ও কালো রঙের শাহী ওয়াল জাতের একটি ষাড় গরু। গোয়াল ঘরে বাঁধা গরুর রশি ছুরি দিয়ে কেটে গরু নিয়ে যায় চোর। গোয়াল ঘরেই ওই ছুরি ফেলে যায়।

স্থানীয় আলমগীর হোসেন বলেন, এলাকায় গরু চুরি বেড়ে যাওয়ায় কারণে কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। প্রায় প্রতি রাতেই চুরির হচ্ছে। অনেক কৃষক রাত জেগে তাঁদের গোয়ালঘর পাহারা দিচ্ছেন। ওই বৃদ্ধাও প্রতি রাতেই পাহারা দিতো। কিন্তু আজকে আশ্চর্য কৌশলে গরু গুলো চুরি করে নিয়ে গেছে। তিনি বলেন, টহল পুলিশ ও স্থানীয় পাহারাদার আরও নজরদারি বাড়ালে চুরি ঠেকানো সম্ভব।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন,’ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কৃষকদের অভিযোগ পেলে গরু উদ্ধার ও আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। ‘

প্রসঙ্গত, গত এক মাসে শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকায় শতাধিক গরু চুরির ঘটনা ঘটেছে। ইতোমধ্যে উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় গরু চুরির বিষয়ে উদ্বেগ প্রকাশ পায়। বক্তারা বলেন, পুলিশ তদন্তে গেলেও কোনো গরুর সন্ধান দিতে পারেনি। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কৃষক ও খামারিরাও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST