মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী Logo সিলেট আসছেন রাষ্ট্রপতি মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা Logo বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের আমদানি বাড়ছে, দেশি বলে কেজিতে ১৪০০ থেকে ১৮০০ টাকায় বিক্রির অভিযোগ Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে টঙ্গীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি

Reporter Name / ১৫৭ Time View
Update : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন

আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক:

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এবং গাজীপুর-৬ (টঙ্গী-গাছা-পুবাইল আংশিক) আসনের মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের নেতৃত্বে শনিবার (৮ নভেম্বর) বিকেলে এ র‍্যালি বের করা হয়।

টঙ্গী পূর্ব-পশ্চিম, গাছা ও পুবাইল এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল হোসেন মার্কেট এলাকায় এসে বিশাল জনসমাবেশে রূপ নেয়। পরে র‍্যালিটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে চেরাগআলী সৈলারগাতি হকের মোড়ে এসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়। দিনব্যাপী এই আয়োজনে স্থানীয় জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আরিফ হোসেন হাওলাদার বলেন, ৭ নভেম্বর স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার দিন। এই চেতনাকে ধারণ করেই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আমাদের চালিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, আমি দীর্ঘদিন ধরে দলের নির্দেশিত সকল কর্মসূচি পালন করেছি, জেল-জুলুম সহ্য করেছি, কিন্তু দলের ভাবমূর্তিতে কখনো কলঙ্ক লাগাইনি। দল যদি ত্যাগীদের মূল্যায়ন করে গাজীপুর-৬ আসনে আমার নাম অবশ্যই আলোচনায় আসবে। তদুপরি’ দল যাকে মনোনয়ন দেবে, আমি তার পক্ষে জনগণকে সঙ্গে নিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করব, ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক দপ্তর সম্পাদক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, মনিরুল আলম চৌধুরী, সফিউদ্দিন সফি, সাবেক সাধারণ সম্পাদক টঙ্গী পূর্ব থানা বিএনপি এবং স্থানীয় নেতৃবৃন্দ নুরুজ্জামান সোহেল, মিজানুর রহমান, জাহাঙ্গীর হোসেন, আরিফুল হক প্রধান সুবেল, তুসার খান, আবু বক্কর সিদ্দিক, আলমগীর হোসেন দিপু প্রমুখ।

র‍্যালি ও সমাবেশে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, তাঁতিদল, মৎস্যজীবী দলসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা ধারণ করে জনগণের ঐক্য সুসংহত এবং গণতন্ত্র পুনরুদ্ধারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST