শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ Logo টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo কাপাসিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায়: বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মীরের দাফন সম্পন্ন Logo টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

আবাসিক কলোনিতে আগুন: গাজীপুরে ১০০ ঘর পুড়ে ছাই

Reporter Name / ১৫৫ Time View
Update : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৯:২২ অপরাহ্ন

এ এইচ সবুজ,গাজীপুর:

গাজীপুরে আবাসিক কলোনিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে টিনশেড ১০০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সিটি কর্পোরেশনের কোনাবাড়ী জরুন এলাকায় রুমেল পাঠান নামে এক ব্যক্তির আবাসিক কলোনিতে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার বিকেল ৫টায় ওই কলোনির একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ধীরে ধীরে চারপাশে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয় বাসিন্দারা আগুনের নেভানোর চেষ্টা করে। তবে আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরবর্তীতে সারাবো মর্ডান ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

এ বিষয়ে কলোনির মালিক রুমেল পাঠান বলেন, টিনসেডের একটি কলোনির ১০০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। কোনো ঘরের জিনিসপত্র বের করা সম্ভব হয়নি।

জানা গেছে, ওইসব কক্ষে থাকা ভাড়াটিয়াদের টাকা-পয়সা,আসবাবপত্র কিছুই বের করা সম্ভব হয়নি। সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। অনেকেরই পুরো মাসের চাল-ডালসহ টাকা-পয়সা সব পুড়ে ছাই হয়ে গেছে।

এ বিষয়ে কোনাবাড়ি মর্ডান ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো: সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে কোনাবাড়ি মর্ডান ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

পরবর্তীতে সারাবো মর্ডান ফায়ার সার্ভিসের আরো দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST