মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ Logo কাপাসিয়ায় এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা–২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে Logo কাপাসিয়ায় মানববন্ধন ও মানহানিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডস-এর দ্বি-বার্ষিক নির্বাচন, জিয়া সভাপতি, আতিক সেক্রেটারি, লিমন ট্রেজারার Logo বাংলাদেশ প্রেসক্লাব, কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo কাপাসিয়ায় আন্ত: প্রাথমিক ফুটবল টুর্ণামেন্টে দুর্গাপুর ইউনিয়নে বেগুনহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন Logo কৃষিকে এগিয়ে নিতে কেশবপুরে তিনদিনব্যাপী ‘কৃষি মেলা’ শুরু Logo কালিহাতীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত Logo রাণীশংকৈলে নির্মাণাধীন ছাদের শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

রূপগঞ্জে ধানের শীষের পক্ষে ভোটের মাঠে গণসংযোগ, লিফলেট বিতরণে সরগরম এলাকা

Reporter Name / ৯৪ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬, ৮:৩১ অপরাহ্ন

রুপগঞ্জ, নারায়ণগঞ্জ প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর পক্ষে তারাবো পৌর যুবদলের উদ্যোগে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার ৩ নং ওয়ার্ডের কর্ণগোপ এলাকায় তারাবো পৌর যুবদলের আহ্বায়ক মো. আফজাল কবিরের নেতৃত্বে এ গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন তারাবো পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হোসেন ইমাম বাবুল, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের ১ নং সহ-সাংগঠনিক সম্পাদক আরমান মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাসেল মোল্লা, তারাবো পৌর ৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি নজরুল ইসলাম, যুবদল নেতা জাহাঙ্গির মোল্লা ও রিজভী, তারাবো পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাজন কাজী, যুবদল নেতা জামান চৌধুরী, কাঞ্চন পৌর ৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুসলিম উদ্দিন, তারাবো পৌর ৩ নং ওয়ার্ডের সাবেক সভাপতি জুবায়ের, যুবদল নেতা রিফাত আলামিন, ছাত্রদল নেতা নাঈম মোল্লাসহ আবির মোল্লা, বিহন, ইরফান, নাফিস ও রুহুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা এলাকার বিভিন্ন সড়ক ও অলিগলিতে সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় হাতে হাতে লিফলেট বিতরণ করে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।

নেতাকর্মীরা বলেন, বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু একজন জনবান্ধব ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা। তিনি দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার আদায়ে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। আসন্ন নির্বাচনে তাঁকে বিজয়ী করতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST