রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় জাল টাকা বিকাশ করতে গিয়ে এক যুবক আটক Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

সাভারে পোশাক কারখানায় উত্তেজনা, ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া দিলেন স্থানীয়রা

Reporter Name / ১৮১ Time View
Update : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৭:৪২ অপরাহ্ন

সাভার প্রতিনিধি
‎

সাভারের বিরুলিয়া ইউনিয়নের জিনজিরা এলাকায় একটি পোশাক কারখানায় ঝুট ব্যবসা দখলের অভিযোগকে কেন্দ্র করে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের উত্তেজনার ঘটনা ঘটেছে। গতকাল রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে তিতাস গার্মেন্টসে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ধাওয়া দিলে ছাত্রদলের নেতাকর্মীরা সেখান থেকে চলে যান।
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ৮–১০টি মোটরসাইকেলে করে ইউনিয়ন ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী কারখানার সামনে আসেন। পরে সাব্বির, শাওন, তুহিনসহ আরও ১০–১৫ জন কারখানার ভেতরে প্রবেশ করেন। এ সময় কারখানার ঝুট ব্যবসা বন্ধের হুমকি দেওয়া হয়েছে—এমন অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন কারখানায় গিয়ে তাঁদের ধাওয়া দেন।

‎তবে অভিযোগ অস্বীকার করেছেন বিরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তুহিন। তিনি বলেন, ঝুট ব্যবসা দখলের জন্য তাঁরা কারখানায় যাননি। মূলত অ্যাকসেসরিজ ব্যবসা সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে গিয়েছিলেন। কারখানা কর্তৃপক্ষকে কোনো ধরনের হুমকি বা চাঁদা দাবি করা হয়নি। বরং হঠাৎ করেই তাঁদের ওপর হামলা চালানো হয়।
‎
‎এ বিষয়ে তিতাস গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কথা বলতে রাজি হয়নি।
‎
‎সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আল আমিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST