বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টঙ্গীতে জুলাই বিপ্লবে দেশের নিহত সকল শহীদের স্মরণে সাংস্কৃতিক ও কাওয়ালী সন্ধ্যা:

Reporter Name / ৩৯১ Time View
Update : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৫৬ অপরাহ্ন

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার:

জুলাই বিপ্লব’ ২০২৪ এর দেশের নিহত সকল শহীদের স্মরণে বিপ্লবী এরশাদ নগর ছাত্র সমাজের উদ্যোগে সাংস্কৃতিক ও কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রবিবার (২২ সেপ্টেম্বর) মজিদা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এরশাদ নগর ছাত্র সমাজ কর্তৃক সাংস্কৃতিক ও কাওলী সন্ধ্যা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

সাংস্কৃতিক এ সন্ধ্যায় সিলসিলা, প্রত্যয়, কলরব, মুসাফির ও কাফেলা সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী কাওয়ালী গানের পাশাপাশি হামদ, নাত, দ্রোহের গান এবং ইসলামিক কবিতা আবৃত্তি করেন।

কাওয়ালী সন্ধ্যার আয়োজন নিয়ে এরশাদ নগর ছাত্র সমাজ জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্বরণে আমাদের এই আয়োজন। পাশাপাশি আমরা দেখেছি গত ১৫ বছরে স্বৈরাচার আমাদের নজরুলের যে কাওয়ালী সংস্কৃতি সেটাকে দমন করে রেখেছিলো। আমরা আমাদের সুস্থ সংস্কৃতিকে ফিরিয়ে আনতে চাই। সংস্কৃতি চর্চার স্বাধীনতা উপভোগ করতে চাই। এ অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত। এই আয়োজনে আমাদের এরশাদ নগর ছাত্র সমাজ, শিক্ষক মহোদয়গণ, শিক্ষার্থীরা এবং আশেপাশের সবাইকে নিয়েই আমরা অনুষ্ঠানটি আয়োজন করেছি। আশাকরি সবকিছু সুন্দরভাবে আয়োজন করতে পেরেছি।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন, গাজীপুর সিটি করপোরেশন ৪৯নং ওয়ার্ডের বাসিন্দা বিএনপি নেতা কামরুল ইসলাম কামু।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,গাসিক সংরক্ষিত ৪৯,৫০,৫১ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর শেলিনা কাদের, এরশাদ নগর ছাত্র সমাজ, শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থী, সমাজের অন্যান্য বাসিন্দা।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপি ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ বাবুল চৌধুরী, বাবুল মিয়া, ফারক হোসেন, আনোয়ার, মঞ্জুর আলী, আলাউদ্দিন, আশেক আলী, রমিজ, মিরাজ, স্বপন, নাসির উদ্দীন, মজিবুর মাষ্টার, শরীফ গাজী, বাবুল গাজী, মামুন, কামরুল, সোহান প্রমুখ।

অনুষ্ঠান শেষে মজিদা সরকারি উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST