শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo জ্বালানি তেল নিয়ে আতঙ্ক নয়: সরবরাহ স্বাভাবিক রাখতে বিপিসির নির্দেশনা Logo পাগলা মসজিদে সাংবাদিকদের ওপর হামলা: ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে কিশোরগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন Logo কাপাসিয়ায় ঘোরশ্বাব জলমহাল উন্মুক্তের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন Logo চাঁপাইনবাবগঞ্জে মাদক ব্যবসা বন্ধের দাবিতে বারোঘরিয়া গ্রামবাসীর মানববন্ধন Logo সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার ২ সাংবাদিক, আটক ২: উত্তাল কিশোরগঞ্জ Logo শ্রীপুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন নবনির্বাচিত এমপি Logo দীর্ঘ আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত ছাত্রদল নেতা সজীব রায়হান, নেতৃত্বে দেখতে চায় তৃণমূল Logo টঙ্গীতে ঈদগাহ মাঠ সংস্কারের উদ্যোগ, পরিদর্শনে পরিচালনা কমিটি Logo বিভিন্ন সম্প্রদায়ের অংশগ্রহণে উলিপুরে উন্নয়ন ভাবনার মতবিনিময় সভা Logo সীমান্তে হলুদ-মরিচ গুড়ার ভিতরে মাদক সহ ৫৯ বিজিবি’র অভিযানে আটক এক
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কেশবপুরে সরকারি চার দপ্তর একাই সামলাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন

Reporter Name / ৪১ Time View
Update : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

কেশবপুর(যশোর) প্রতিনিধি:

যশোর জেলার কেশবপুর উপজেলা প্রশাসনিক সীমাবদ্ধতা আর জনবলের ঘাটতি থাকলেও থেমে নেই কেশবপুর উপজেলার জনসেবা। বরং একজন দক্ষ কর্মকর্তার হাত ধরে তা পেয়েছে নতুন গতি। তিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেকসোনা খাতুন। বর্তমানে তিনি কেবল ইউএনও হিসেবেই নয়, বরং উপজেলা পরিষদ ও পৌরসভার প্রশাসক এবং এসিল্যান্ডের মতো গুরুত্বপূর্ণ দপ্তরে সমান তালে সেবা দিয়ে যাচ্ছেন। এবং তিনি বিজ্ঞ ম্যাজিস্ট্রেট হিসেবে উপজেলা বিভিন্ন জায়গায় চালাচ্ছেন ভ্রাম্যমাণ আদালত।
প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা চত্বরে ভিড় করছেন শত শত মানুষ। কেউ আসছেন ভূমি সংক্রান্ত জটিলতা নিয়ে, কেউবা পৌরসভার নাগরিক সুবিধার খোঁজে। কোনো বিরক্তি ছাড়াই হাসিমুখে সকলের কথা শুনছেন এবং তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করছেন রেকসোনা খাতুন।
সেবা নিতে আসা সাধারণ মানুষ তার এই পরিশ্রমকে সাধুবাদ জানিয়েছেন। উপজেলার সুফলাকাটী ইউনিয়ন থেকে আসা আব্দুল রফিক বলেন আমরা ভেবেছিলাম প্রশাসক পরিবর্তনের পর হয়তো কাজ আটকে থাকবে। কিন্তু ইউএনও স্যার যেভাবে একাই সব সামলাচ্ছেন, তাতে আমরা মুগ্ধ। বিশেষ করে এসিল্যান্ডের বাড়তি দায়িত্ব পালন করায় আমাদের জমির কাজগুলো এখন দ্রুত হচ্ছে। উনার ধৈর্য দেখে অবাক হতে হয়।
পৌরসভার এক বাসিন্দা বলেন পৌর প্রশাসক হিসেবে তিনি যেভাবে শহরের ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা তদারকি করছেন, তাতে মনেই হচ্ছে না কোনো জনপ্রতিনিধি নেই। একজন নারী কর্মকর্তা হয়েও তিনি দিনরাত আমাদের জন্য কাজ করে যাচ্ছেন।
উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন বলেন জনসেবাই আমার মূল লক্ষ্য। বর্তমান পরিস্থিতিতে অর্পিত দায়িত্বগুলো পালন করা চ্যালেঞ্জিং হলেও আমি একে সুযোগ হিসেবে দেখছি। প্রতিদিন শত শত মানুষ আশায় বুক বেঁধে আমার দপ্তরে আসেন। আমি চেষ্টা করি প্রতিটি মানুষ যেন হাসিমুখে সেবা নিয়ে বাড়ি ফিরতে পারেন। কাজ অনেক বেশি হলেও সবার সহযোগিতা ও ভালোবাসায় আমি ক্লান্তি বোধ করি না। কেশবপুর উপজেলার প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম সচল রাখতে আমি এবং আমার টিম বদ্ধপরিকর।
রেকসোনা খাতুন আরো বলেন আমি যতদিন আছি মানুষের সেবাই আমার মূল লক্ষ, আমি আমার সর্বচ্ছো দিয়ে চলে করছি কেশবপুর কে সাজানোর।

রেকসোনা খাতুনের এই কর্মস্পৃহা এবং জনবান্ধব মানসিকতা আজ কেশবপুরের মানুষের কাছে একটি ইতিবাচক উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST