বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল Logo ঘাটাইলে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ৪০ পিস মাদক ট্যাবলেট Logo কাপাসিয়ায় ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রম কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ৭৪ পিস ইয়াবাসহ চিহ্নিত শীর্ষ মাদক কারবারি জহিরুল গ্রেফতার Logo কালিহাতীর বল্লা ইউনিয়নে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতার জোরালো আহ্বান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

সিলেট নগরীতে গ্যাসের আবাসিক লাইনে মিলছে রহস্যময় তরল পদার্থ

Reporter Name / ১৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

আবুল কাশেম রুমন,সিলেট :

সিলেট নগরীতে গ্যাসের আবাসিক লাইনে মিলছে রহস্যময় তরল পদার্থ নিয়ে নান জল্পনা কল্পনা। হঠাৎ এমন করে জালালাবাদ গ্যাসে কেন মন তরল পদার্থ মিলেছে গ্রাহকদে মধ্যে প্রশ্নের শেষ নেই। রহস্যময় তরল পদার্থে এতে রান্নার চুলা জ্বলা বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন অনেক গ্রাহক। বিশেষ করে নগরীর দরগাহ মহল্লা সংলগ্ন পায়রা আবাসিক এলাকা, ছড়ারপার ও বনকলাপাড়াসহ বেশ কিছু এলাকায় গত এক মাস ধরে এই পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে।
ভুক্তভোগীরা জানান, হঠাৎ করেই রান্নার চুলায় গ্যাসের চাপ কমতে থাকে। দু-এক দিন টিমটিমে শিখায় চলার পর একপর্যায়ে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। পায়রা ৫৪ নম্বর বাসার বাসিন্দা নাঈমুল হক গালিব জানান, গত রমজান মাসে দুই দফা গ্যাস সরবরাহ বন্ধ হওয়ার পর সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করলে কর্মীরা এসে পরীক্ষা করেন। তখন দেখা যায়, পাইপলাইনে তরল পদার্থ জমে আছে, যা থেকে তীব্র কেরোসিনের গন্ধ আসছিল। ২৫ মার্চ (বুধবার) তৃতীয়বারের মতো একই সমস্যায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেলে টেকনিশিয়ানরা আবারও লাইনে তরল পদার্থের উপস্থিতি শনাক্ত করেন। গ্রাহকদের দাবি, কেবল সাময়িক ভাবে তরল পদার্থ অপসারণ করলেই হবে না, এই সমস্যার স্থায়ী সমাধান প্রয়োজন।
জানা গেছে, কেবল পায়রা আবাসিক এলাকা নয়, নগরীর ছড়ারপার ও বনকলাপাড়া এলাকার শত-শত গ্রাহক একই ধরনের অভিযোগ করছেন। জালালাবাদ গ্যাসের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা স্বীকার করেছেন যে, তারা নিয়মিত ভাবে বিভিন্ন এলাকা থেকে এমন অভিযোগ পাচ্ছেন।
তিনি দাবি করেন, যে গ্যাস ফিল্ড থেকে সরবরাহ আসছে, সেখান থেকেই নিম্নমানের বা তরল মিশ্রিত গ্যাস সরবরাহ করা হচ্ছে। ফলে পাইপলাইনে কন্ডেনসেট বা অন্য কোনো তরল জমে গ্রাহক পর্যায়ে সরবরাহ ব্যাহত হচ্ছে।
বিদ্যমান পরিস্থিতিতে হোটেলের খাবার বা বিকল্প উপায়ে রান্না করতে গিয়ে বাড়তি ব্যয়ের মুখে পড়েছেন অনেক গ্রাহক। অবিলম্বে গ্যাস ফিল্ড পর্যায় থেকে মানসম্মত গ্যাস নিশ্চিত করা এবং পাইপলাইন সংস্কারের মাধ্যমে এই দুর্ভোগ অবসানের জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST