বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল Logo ঘাটাইলে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ৪০ পিস মাদক ট্যাবলেট Logo কাপাসিয়ায় ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রম কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ৭৪ পিস ইয়াবাসহ চিহ্নিত শীর্ষ মাদক কারবারি জহিরুল গ্রেফতার Logo কালিহাতীর বল্লা ইউনিয়নে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতার জোরালো আহ্বান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

গাজীপুরে ‘চাপাই-কোপাই’ মরিচ চাষে সাড়া ফেলেছেন চীনা নাগরিক

Reporter Name / ১০৫ Time View
Update : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৫৬ অপরাহ্ন

এ এইচ সবুজ, নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের শ্রীপুরে ইন্দোনেশিয়ান জাতের ‘চাপাই-কোপাই’ জাতের বিদেশি মরিচ চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন এক চীনা নাগরিক। উচ্চ ফলন ও লাভজনক হওয়ায় এ মরিচকে বাংলাদেশে সম্ভাবনাময় ফসল হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের হায়েতখারচালা গ্রামে প্রায় এক একর জমিজুড়ে এ মরিচের চাষ করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, সর্বোচ্চ দুই ফুট উচ্চতার গাছে ঝুলছে ১২ থেকে ১৪ ইঞ্চি লম্বা ঝাল মরিচ। অধিক ফলনের কারণে গাছগুলোকে খুঁটির সাহায্যে বেঁধে রাখতে হয়েছে। প্রতিটি গাছে গড়ে ৩০-৪০ টি মরিচ ধরেছে।

মরিচ চাষী উদ্যোক্তা চীনা নাগরিক ছেন জিয়েন গাও এই মরিচ চাষের মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন। ‘চাপাই-কোপাই’ নামের এই মরিচ ইন্দোনেশিয়ায় জনপ্রিয় এবং চাইনিজ রেস্তোরাঁগুলোতে এর ব্যাপক চাহিদা রয়েছে।

মরিচ ক্ষেতের পরিচর্যাকারী শ্রমিক আরিফ হোসেন জানান, ‘এই নাগরিক তার দেশের বিভিন্ন সবজি এখানে চাষ করছেন। তবে সবচেয়ে বেশি সফলতা এসেছে এই মরিচে। অল্প জায়গা থেকেই দুই থেকে আড়াই মণ মরিচ পাওয়া যাচ্ছে। প্রতিদিনই অনেক মানুষ এই ক্ষেত দেখতে আসেন।’

এ বিষয়ে উদ্যোক্তা ছেন জিয়েন গাও বলেন, ‘বাংলাদেশের মাটি অত্যন্ত উর্বর। এখানে চাষ করে আমরা লাভবান হচ্ছি। উৎপাদিত সবজি আমরা খোলা বাজারে বিক্রি করি না, নিজেদের রেস্তোরাঁয় ব্যবহার করি।”

তিনি আরো জানান, বর্তমানে পরীক্ষামূলকভাবে চাষ করা হলেও ভবিষ্যতে বৃহৎ পরিসরে চাষের পরিকল্পনা রয়েছে।

জমির মালিক আতিকুর রহমান প্রধান বলেন, আমার কাছ থেকে এক একর জমি লিজ নিয়ে চাষ করা হয়েছে। সফলতা পাওয়ায় তারা আরো জমি নেওয়ার আগ্রহ দেখাচ্ছেন।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বলেন, ‘চাপাই-কোপাই মরিচ এলাকায় ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। এটি দেখতে ক্যাপসিকামের মতো হলেও ঝাল অনেক বেশি। চাইনিজ রেস্তোরাঁয় এর চাহিদা থাকায় এটি একটি লাভজনক ফসল হতে পারে।’

তিনি আরো জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে চাষিকে নিয়মিত কারিগরি সহায়তা, পোকামাকড় ও রোগবালাই দমনে পরামর্শ প্রদান করা হচ্ছে। বাংলাদেশের মাটিতে এ মরিচের সফল উৎপাদন কৃষিতে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST