সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সাভারে বিএনপির বিক্ষোভ মিছিল, ‘নৈরাজ্য ও সন্ত্রাসের’ প্রতিবাদে সরব নেতাকর্মীরা Logo কাপাসিয়ায় ব্রিগে: হান্নান শাহ্’র দশম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত Logo কাপাসিয়া ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় জাল টাকা বিকাশ করতে গিয়ে এক যুবক আটক Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টঙ্গীতে বোনের কক্ষে পানি-বিদ্যুৎ বিচ্ছিন্নের অভিযোগ, চরম ভোগান্তিতে এসএসসি পরীক্ষার্থী

Reporter Name / ৯৪ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার বাদাম এলাকায় এসএসসি পরীক্ষার্থীসহ একটি পরিবারকে পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মানবেতর জীবনযাপনে বাধ্য করার অভিযোগ উঠেছে আপন ভাই রাসেলের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী প্রশাসনের হস্তক্ষেপ ও ন্যায়বিচার দাবি করেছেন।
ভুক্তভোগীর অভিযোগ, প্রায় তিন বছর আগে তার ভাই রাসেল বাদাম এলাকায় অবস্থিত পৈতৃক সম্পত্তির চারতলা বাড়িটি বিক্রির জন্য তার কাছ থেকে ৭০ লাখ টাকা নিয়ে রেজিস্ট্রি বায়না করেন। পরে ব্যাংক ঋণ পরিশোধের কথা বলে তিন মাস সময় নেন এবং ওই বাড়িতেই তাকে বসবাসের সুযোগ দেন।
তিন মাস পর বাকি টাকা পরিশোধের উদ্যোগ নিলে রাসেল বিভিন্ন অজুহাতে দলিল সম্পন্ন না করে টালবাহানা শুরু করেন বলে অভিযোগ করেন তিনি। ভুক্তভোগীর ভাষ্য, বাড়িটি যৌথভাবে কেনার প্রস্তাব দিলে রাসেল তা প্রত্যাখ্যান করেন এবং পরে বাড়ি বিক্রি করে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিলেও সম্ভাব্য ক্রেতাদের ভয়ভীতি দেখিয়ে বিক্রি বাধাগ্রস্ত করেন।

এ বিষয়ে একাধিকবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশ হলেও কোনো সমাধান হয়নি বলে জানা যায়। স্থানীয়দের ভাষ্যমতে, রাসেল তার বোনকে বাড়ি ছেড়ে যেতে বলছেন এবং বাসা ছাড়লেই পাওনা টাকা পরিশোধ করবেন বলে শর্ত দিচ্ছেন।

ভুক্তভোগীর আরও অভিযোগ, দীর্ঘদিন ধরে তাকে মানসিক ও শারীরিকভাবে হেনস্তা করা হচ্ছে। সর্বশেষ গত ৯ মে তার কক্ষের বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এ সময় তার মেয়ের এসএসসি পরীক্ষা চলছিল। বহু অনুরোধের পরও সংযোগ পুনরায় চালু করা হয়নি বলে দাবি করেন তিনি। এ বিষয়ে ভুক্তভোগী আরও জানান, গত মঙ্গলবার (১৯ মে) রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেও তিনি কোনো কার্যকর প্রতিকার পাননি। অভিযোগের বিষয়ে সহায়তা চাইলেও এখন পর্যন্ত সমস্যার সমাধান হয়নি বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, আমি প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই। সাংবাদিকদের মাধ্যমে সত্য ঘটনাটি তুলে ধরার অনুরোধ করছি।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, বিষয়টি নিয়ে বহুবার মীমাংসার চেষ্টা করা হয়েছে। তবে অভিযুক্ত রাসেল কোনো সিদ্ধান্ত মানতে রাজি নন। তারা দ্রুত সমস্যার সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

অভিযুক্ত রাসেলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার তিনটি শর্ত রয়েছে। আমার বোনকে আগে বাসা ছাড়তে হবে। বর্তমান বাজারমূল্য অনুযায়ী বাড়ির মূল্য পরিশোধ করতে হবে, অথবা এতদিন থাকার ভাড়া আগে দিতে হবে। এরপর আমি পাওনা টাকা পরিশোধ করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST