বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল Logo ঘাটাইলে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ৪০ পিস মাদক ট্যাবলেট Logo কাপাসিয়ায় ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রম কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ৭৪ পিস ইয়াবাসহ চিহ্নিত শীর্ষ মাদক কারবারি জহিরুল গ্রেফতার Logo কালিহাতীর বল্লা ইউনিয়নে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতার জোরালো আহ্বান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Reporter Name / ৮২ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬, ৫:৪৩ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ মে শনিবার সকালে পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মু. সালাহউদ্দিন আইউবী।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির আহমেদ, উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, জেলা জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় সূরা সদস্য মাওলানা শেফাউল হক, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, এসিস্ট্যান্ট এটুর্ণি জেনারেল অব বাংলাদেশ অ্যাডভোকেট মোঃ ইকবাল হোসেন শেখ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আউলিয়া খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ একেএম আতিকুর রহমান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ সোহেল রানা, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, উপজেলা বিএনপি নেতা ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন আরজু, সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আজগর হোসেন খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল আরিফ সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমিতা ইসলাম, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ রেজাউর রহমান মিঠু, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোঃ মাহবুব, আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ জিয়া উদ্দিন, আইসিটির সহকারী প্রোগ্রামার নিলুফার ইয়াসমিন, বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি ফকির, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, কাপাসিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহমুদুল হক প্রমুখ। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠিত সভায় বিভিন্ন বক্তারা সাম্প্রতিক সময়ে গরু চুরি, মাদক কারবারিদের উৎপাত, কিশোর গ্যাং ও বিকট শব্দে মোটরসাইকেল চালনা, পরিবহনে চাঁদাবাজি, রাতের অন্ধকারে অবৈধভাবে মাটি কাটা, উপজেলা সদরের বাসা বাড়ির পানি নিস্কাশন ও বর্জ্য অপসারণ ব্যবস্থাপনা, কাপাসিয়া সদর বাজার রোডে তীব্র যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন। বিশেষ করে আসন্ন পবিত্র ঈদুল আযহার কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও বর্জ্য অপসারণ করার ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়।

অপরাধ প্রবনতা কমিয়ে আনতে মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে সামাজিক ভাবে কার্যকর ভূমিকা রাখার ব্যাপারে সবাই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
দীর্ঘ আলোচনা শেষে সভাপতি উপজেলার সার্বিক বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সবাইকে আরো বেশি সচেষ্ট হওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST