সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সাভারে বিএনপির বিক্ষোভ মিছিল, ‘নৈরাজ্য ও সন্ত্রাসের’ প্রতিবাদে সরব নেতাকর্মীরা Logo কাপাসিয়ায় ব্রিগে: হান্নান শাহ্’র দশম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত Logo কাপাসিয়া ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় জাল টাকা বিকাশ করতে গিয়ে এক যুবক আটক Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় কৃষকদের সমৃদ্ধির লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

Reporter Name / ৫৯ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬, ৪:০৩ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় কৃষিতে আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ, উৎপাদনশীলতা বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রান্তিক কৃষকদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ২২ জুন সোমবার দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা এবং গ্রামীণ অর্থনীতির টেকসই উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)’ প্রকল্পের আওতায় এ কংগ্রেসের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে কাপাসিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আউলিয়া খাতুন স্বাগত বক্তব্য রাখেন। সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ রফিকুল ইসলাম খান।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা
অলি ভৌমিকের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন গাজীপুর জেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল ফারুক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মোঃ শেফাউল হক, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাকিল আহমেদ, কাপাসিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আজগর হোসেন খান, কাপাসিয়া বিআরডিবি চেয়ারম্যান বিএনপি নেতা সেলিম হোসেন আরজু, জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু প্রমুখ। এছাড়া উপজেলা সদর ইউনিয়নের কান্দানিয়া গ্রামের কৃষাণি নাসরিন আক্তার ও বারিষাব ইউনিয়নের গিয়াসপুর গ্রামের নিখিল চন্দ্র মন্ডল তাদের কৃষি কাজের অভিজ্ঞতা ব্যাখ্যা করেন।
এসময় অন্যান্যের মাঝে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও কৃষি খাতের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রধান অতিথি মোঃ রফিকুল ইসলাম খান বলেন, কৃষি খাতকে আধুনিক ও লাভজনক খাতে রূপান্তর করতে হলে প্রযুক্তিনির্ভর উৎপাদন ব্যবস্থার বিকল্প নেই। পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল, বাজারসংযোগ এবং উদ্যোক্তা উন্নয়নের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। এর ফলে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে এবং নতুন কৃষি উদ্যোক্তা তৈরির পথ আরো সুগম হবে।

অনুষ্ঠানের সভাপতি সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক বলেন, দেশের প্রচলিত কৃষিকে খোরপোষভিত্তিক চাষাবাদ থেকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তরের মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সহনশীল ও টেকসই কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। কৃষকদের দোরগোড়ায় আধুনিক তথ্য ও সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করা যাবে।
পরে উপস্থিত অতিথিরা উপজেলা পরিষদ মিলনায়তনে স্থাপিত প্রদর্শনী স্টল পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST