এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :
বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে ভারতীয় পুরোহিত কর্তৃক কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতে বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কাপাসিয়ার সর্বস্তরের ছাত্রজনতা। ৬ অক্টোবর রোববার দুপুর তিনটার দিকে কাপাসিয়ার সর্বস্তরের ছাত্রজনতার আয়োজনে মানব সেবার ফেরিওয়ালা ফাউন্ডেশনের সৌজন্যে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
“আমরা সবাই নবীর সেনা, ভয় করিনা বুলেট বোমা।” “ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান।” এই স্লোগান দিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিল ও প্রতিবাদ করতে থাকেন শিক্ষার্থীরা ও সাধারণ জনতা।
বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলটি তরগাঁও খেয়াঘাট থেকে তাজউদ্দীন আহমদ চত্ত্বর হয়ে কাপাসিয়া বাজার ও প্রধান সড়ক দিয়ে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।