বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রাণীশংকৈলে কেন্দ্রীয় হাইস্কুলের প্রধান শিক্ষকের বিদায় Logo পঞ্চগড়ে খাল থেকে নিখোঁজ রেজাউল করিম মরদেহ উদ্ধার Logo কাপাসিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির শুভ উদ্বোধন Logo যশোরের শার্শায় দুই মোটরসাইকেল থেকে ২৬টি স্বর্ণের বার উদ্ধার, আটক-১ Logo রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, আহত ১ Logo ঢাকাস্থ ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ Logo সাভারে বিএনপির বিক্ষোভ মিছিল, ‘নৈরাজ্য ও সন্ত্রাসের’ প্রতিবাদে সরব নেতাকর্মীরা Logo কাপাসিয়ায় ব্রিগে: হান্নান শাহ্’র দশম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত Logo কাপাসিয়া ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় জাল টাকা বিকাশ করতে গিয়ে এক যুবক আটক
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়া বাজারে আগুনে ক্ষতিগ্রস্ত মসজিদ মার্কেট পরিদর্শনে বিএনপি নেতা শাহ রিয়াজুল হান্নান : সহায়তার আশ্বাস

Reporter Name / ৬৩ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৫:২৮ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদর বাজারের মসজিদ সংলগ্ন আকস্মিক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের একটি পাঞ্জাবি ও টুপির মার্কেট পরিদর্শন করেছেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান। ১৮ জুলাই শনিবার দুপুরে তিনি আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তিগতভাবেও পাশে থাকার আশ্বাস দেন।

পরিদর্শনকালে শাহ রিয়াজুল হান্নান জানান, উপজেলা প্রশাসনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য তাৎক্ষণিক ভাবে কিছু সহায়তা পেয়েছেন। তাছাড়া জেলা পরিষদ থেকে যতোটুকু সম্ভব সহায়তা করার জন্য সুপারিশ করা হবে। যাদের টিনের প্রয়োজন নেই, তাদের জন্য বিকল্প সহায়তার বিষয়েও জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)-এর সঙ্গে আলোচনা চলছে।

তিনি আরও জানান, ব্যবসায়ীদের উদ্দেশে বক্তব্যে তিনি বলেন, ব্যবসায়ী জীবনে বিপদ আপদ ও দুর্যোগ থাকবে, তা ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। তিনি ব্যবসায়ী ক্ষতিগ্রস্তদের মনোবল না হারানোর আহ্বান জানান এবং একজন ভাই হিসেবে সবসময় তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

জানা গেছে, সম্প্রতি চালু হওয়া এই পাঞ্জাবি ও টুপির মার্কেটটি অল্প সময়ের মধ্যেই ক্রেতাদের কাছে পরিচিতি লাভ করেছিল। গত ১২ জুলাই ভোর চারটার দিকে আকস্মিক ভাবে আগুন লেগে মার্কেটটির বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে সেখানে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা থাকলেও পুনরায় ব্যবসা শুরু করতে ব্যবসায়ীদের কিছু সময় অপেক্ষা করতে হবে।

পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দ্রুত ঘুরে দাঁড়ানো, রুজি-রোজগারে বরকত এবং ক্ষতি কাটিয়ে পুনরায় ব্যবসা শুরু করার তৌফিক কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যের মাঝে কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন, সদস্য সচিব সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজগর হোসেন খান, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সেলিম হোসেন আরজু, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এফ এম কামাল হোসেন, তরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান সোহাগ বেপারী, ব্যবসায়ী প্রতিনিধি মোঃ ছানাউল্লাহ মেম্বার, চিত্ত রঞ্জন সাহা, মীর মাসুদ করিম, বিএনপি নেতা আমিনুর রহমান, মাসুদ মোল্লা, বাজারের ইজারাদার মহিবুর রহমান, হারুন অর রশিদ, ফরিদ শেখ, সোহাগ, সাব্বির সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST