বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার

Reporter Name / ১৩ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১১:০১ অপরাহ্ন

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বেলাশী গ্রামের এক চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে (১০)
ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রতিবেশী হুমায়ূন (৪৫) কে বৃহস্পতিবার গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় কাপাসিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত হুমায়ূন কাপাসিয়ার বেলাশী গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে।

উপজেলার রায়েদ ইউনিয়নের বেলাশী গ্রামের দরিদ্র দিনমজুর মোঃ মামুনের (৪২) দায়ের করা মামলার বিবরণে জানায়, তার শিশু কন্যা স্থানীয় বেলাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ে। প্রতিবেশী মৃত নুর মোহাম্মদের লম্পট পুত্র মোঃ হুমায়ূন গত ১৯ জুলাই সকাল সাড়ে এগারোটায় তার শিশু কন্যাকে একা পেয়ে বসতঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।
নির্যাতনের শিকার শিশু কন্যা ওই সময় বিবাদীর মেয়ে ছায়েমা আক্তার (০৮) এর সাথে খেলাধুলা করতে গিয়েছিলো। তখন বিবাদী মোঃ হুমায়ুন মেয়ে ও তার স্ত্রী বাড়ীতে না থাকায় ফিরে আসার সময় বিবাদী মোঃ হুমায়ুন বসত ঘর থেকে তাকে ডাকতে থাকে। সরল বিশ্বাসে সে বিবাদীর কথামত বসত ঘরে যাওয়ার পর ওই লম্পট বসত ঘরের দরজা বন্ধ করে দেয় এবং শিশুটিকে খাটের উপর সুয়াইয়া মেয়ের পড়নের পায়জামা খুলে জোরপূর্বক ভাবে ধর্ষনের চেষ্টা করে এবং তার স্পর্শ কাতর স্থানে হাত দেয়। সে কান্নাকাটি করলে বিবাদী দুই হাত দিয়ে তার মুখ চেপে ধরে এবং বলে উক্ত বিষয়ে কারো নিকট বলাবলি করলে খুন জখম করার ভয়ভীতি ও হুমকি প্রদান করে ছেড়ে দেয়। মেয়েটি বাড়িতে আসার পর ঠিকমত খাওয়া-দাওয়া ও চলাফেরা করতে পারে না এবং রাতে হঠাৎ করে ঘুমের মধ্যে চমকে উঠে।
গত ২৭ জুলাই রাত অনুমান ৯টার দিকে নির্যাতিত মেয়েটি ঘুমিয়ে থাকাবস্থায় হঠাৎ করে ঘুমের মধ্যে চমকে উঠলে তার মা মেয়ের নিকট জিজ্ঞাস করলে উক্ত বিবাদী মোঃ হুমায়ুন ধর্ষনের চেষ্টা করার বিষয়াটি বিস্তারিত জানায়।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের অভিযোগে ৩০ জুলাই কাপাসিয়া থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৯(৫)(খ) ধারায় একটি মামলা (মামলা নম্বর: ৩৭, তারিখ: ৩০/৭/২৬) রুজু করা হয়েছে। এ ব্যাপারে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাসির আহমদ জানান, “শিশুকে ধর্ষণের চেষ্টার খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে আসামিকে গ্রেফতার করেছে। এ ঘটনায় একটি মামলা রুজু করে আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ধরনের অপরাধের ক্ষেত্রে পুলিশ কোনো ছাড় দেবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST