রাণীশংকৈল প্রতিনিধি:
.ঠাকুরগায়ের রানিসংকৈলে উত্তর গায়ে প্রায় ২০ শতাংশ জমির ৪০০ পটল গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গত ৩০ শে জুলাই দিবাগত রাতে চাষাবাদকৃত ফসলি জমিতে। বাদী আলমগীর জানায়. এতে তার ৩০০০০০ টাকার ক্ষতি সাধিত হয়.।
এই ঘটনায় বাদী আলমগীর হযরত আলী নামে একজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ করেছেন
এ ঘটনায় সরেজমিন এলাকাবাসী জানায় দেশ স্বাধীনের পরে এ গ্রামে এ ধরনের ঘটনা এই প্রথম। এলাকাবাসীর দাবি এ ধরনের ন্যাক্কার জন্ক ঘটনা যেন আদৌ কখনো কেউ ঘটাতে না পারে এজন্য প্রশাসন ও কৃষি অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন। বাদী সাংবাদিকদের জানায় এই পটল ক্ষেত দুই বছর চাষাবাদ করে প্রায় পাঁচ লক্ষাধিক টাকা আয় হত। এ ধরনের অনাকাঙ্খিত ঘটনায় এলাকাবাসী চরম দুঃখ প্রকাশ করেছেন।
এ ঘটনায় বিবাদী হযরত আলী র সাথে যোগাযোগ করা হলে তিনি. বলেন. আমরা গরীব মানুষ জন পাইক দিয়ে খাই.এ ধরনের ঘটনা কেন ঘটাবো?
এ বিষয়ে. রাণীশংকৈল থানা ওসির মুঠোফোনে যোগাযোগ করা হলে দায়িত্বে থাকা এসআই রনি বলেন এ ঘটনায় আমরা অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্তকারী কর্মকর্তা তদন্ত করে সত্যতা পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।