বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার

Reporter Name / ৬ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩০ অপরাহ্ন

কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার

ক্রাইম রিপোর্টার শরিফুল ইসলাম টাঙ্গাইল

টাঙ্গাইলের কালিহাতীতে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার দুজন নিজেদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয় দিয়ে থাকেন। তাঁদের একজন উপজেলা আহত জুলাই যোদ্ধা সমিতির নেতা বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকার একটি হোটেলের সামনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে বুধবার (১৬ সেপ্টেম্বর) আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের বাসিন্দা আজাহার আলীর ছেলে হাছান আলী (৩৭) এবং একই উপজেলার শালদাইর গ্রামের আব্দুল হকের ছেলে মাহমুদুল হাসান (৩৪)। পুলিশ জানায়, মাহমুদুল হাসান নিজেকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয় দিয়েছেন এবং তিনি উপজেলা আহত জুলাই যোদ্ধা সমিতির নেতা।

জেলা ডিবি পুলিশ জানায়, অভিযানের সময় হাছান আলী ও মাহমুদুল হাসানের কাছ থেকে ১৫০ পিস করে মোট ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, তাঁরা ভূঞাপুরের গাবসারা এলাকা থেকে ইয়াবা নিয়ে এলেঙ্গায় বিক্রির উদ্দেশ্যে এসেছিলেন এবং সেখানে ক্রেতার অপেক্ষায় ছিলেন।

জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) রাইজ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এলেঙ্গার একটি হোটেলসংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।

জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল আজিম বলেন, এ ঘটনায় মঙ্গলবার রাতে মামলা করা হয়েছে। বুধবার প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয় কয়েকজনের অভিযোগ, গ্রেপ্তার ব্যক্তিরা ‘জুলাই যোদ্ধা’ পরিচয় ও রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তারের ঘটনায় করা মামলার বাইরে পৃথক কোনো তথ্য জানানো হয়নি। গ্রেপ্তার দুজন যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত বলেও স্থানীয়ভাবে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST