বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা

Reporter Name / ৪৬ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৪:০৯ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ১৬ নভেম্বর সোমবার রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দফতরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ কমিটির কথা জানানো হয়।

গাজীপুর জেলা যুবদলের সাত সদস্যের কমিটিতে ইয়াছির আকরাম পলাশকে সভাপতি এবং আবু তাহের প্রধানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহসভাপতি তপন খান, সহসভাপতি নাজিম সরকার, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল হোসাইন মন্ডল এবং সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর শিকদার।

অন্যদিকে, গাজীপুর মহানগর যুবদলের ১০ সদস্যের কমিটিতে সাজেদুল ইসলামকে সভাপতি এবং শেখ ইমরান রেজাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহসভাপতি মাহমুদ হাসান রাজু, সহসভাপতি মোহাম্মদ ফয়সাল হোসেন ও নাজমুল খন্দকার সুমন, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফারহাজ বিন ফয়েজ প্রবাল, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান রাজু, শেখ মোহাম্মদ সুমন ও মাহাবুবুল আলম সুমন এবং সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন মন্ডল।

মহানগর যুবদলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভাপতি, সিনিয়র সহসভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে মহানগর যুবদলের সব সাংগঠনিক সিদ্ধান্ত গৃহীত হবে।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি কমিটি দুটির অনুমোদন দিয়েছেন। আগামী ৩০ দিনের মধ্যে উভয় কমিটিকে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST