বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name / ২৩ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৯:৩১ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৮ নভেম্বর বুধবার বিকালে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বরে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ‘ফকির মজনু শাহ্ সেতু’র পশ্চিম প্রান্তে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক এবং কাপাসিয়া থানার (ওসি) মোহাম্মদ নাসির আহমেদের নেতৃত্বে বিশাল শোভাযাত্রায় বিএনপি ও জামায়াতে ইসলামীর বিপুল সংখ্যক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশগ্রহণ করেন।

“মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন” এই শ্লোগানকে সামনে রেখে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা ও কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান সেলিম হোসেন আরজু, জেলা বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আজগর হোসেন খান, কড়িহাতা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট লুত্ফুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সদস্য সচিব সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা, বিএনপি নেতা আনোয়ার হোসেন, জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা জাকারিয়া হোসেন, দুর্গাপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মোঃ আবুল ফাত্তাহ, ব্যবসায়ী প্রতিনিধি চিত্ত রঞ্জন সাহা, তরগাঁও ইউপি নির্বাচনে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক আবু সাঈদ আহমেদ, বিএনপি নেতা জহিরুল ইসলাম ফকির প্রমুখ।
এছাড়া মাদকবিরোধী প্রচারণার অংশ হিসেবে ১৯ নভেম্বর বৃহস্পতিবার বিকালে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে কাপাসিয়া প্রেসক্লাব ফুটবল দল এবং কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির দল অংশগ্রহণ করবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST