শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo বাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন Logo চিকিৎসার অভাবে মৃত্যুশয্যায় গুনি সাংবাদিক সাজ্জাদ হোসেন Logo কাপাসিয়ায় বিএনপি নেতা অপহরণ ও মুক্তিপণ দাবির প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ Logo নেত্রকোনায় জনস্বাস্থ্য ও পুষ্টিমান উন্নয়নে পূর্বধলায় পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে অফিস সময় মানছেন না অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী Logo খেলার ছলে জলবায়ু শিক্ষা: উলিপুরে শিশু-তরুণদের ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচ Logo প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ Logo সাবেক সফল কমিশনার আবুল কালাম আজাদ আর নেই
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বীরগঞ্জে পাওনা টাকা আদায়সহ ক্ষতিপূরণের জন্য ব্যবসায়ীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

Reporter Name / ২৩৯ Time View
Update : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, ৭:৪৭ অপরাহ্ন

দিনাজপুর (বীরগঞ্জ) প্রতিনিধিঃ

দিনাজপুরের বীরগঞ্জে পাওনা টাকা আদায়সহ ক্ষতিপূরণের জন্য বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব সহিদুর রহমান পাটোয়ারী মহনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন হয়েছে।

গতকাল (২১ অক্টোবর) সোমবার বিকেল ৪টায় বীরগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে নীলফামারী জেলার সৈয়দপুর পৌর এলাকার এস এম নিজাম উদ্দিনের ছেলে বিশিষ্ট ব্যবসায়ী এস এম আতহার সাদাত এ সংবাদ সম্মেলন করেন।

ব্যবসায়ী এস এম আতহার সাদাত লিখিত বক্তব্য পাঠ করে বলেন, শর্ত সাপেক্ষে তিনি দিনাজপুরের বহুল পরিচিত ও প্রবীন ব্যবসায়ী মরহুম আবুল পাটোয়ারী’র ছেলে আলহাজ্ব সহিদুর রহমান পাটোয়ারী মহনের (অনেকটাই পরিত্যাক্ত অবস্থা) বীরগঞ্জের পিবি অটোমেটিক রাইস মিলটি ৩৪ (চৌত্রিশ) মাসের জন্য তথা ইংরেজি ২০২২ সালের ১ জানুয়ারি হতে ২০২৪ সালের ৩০ অক্টোবর পর্যন্ত, জামানত বাবদ ১৫ লাখ ৫০ হাজার টাকা প্রদান পূর্বক চুক্তি সম্পাদন করে ভাড়া নেন। শর্ত অনুযায়ী মিলের বিভিন্ন পুরাতন যন্ত্রাংশ পরিবর্তন করে মিলটি সচল করে দেয়ার কথা থাকলেও। মিল মালিক কোন গুরুত্ব না দেয়ার তার জ্ঞাতসারে ও আলোচনা সাপেক্ষে প্রায় ৫০ লাখ টাকার সোর্টার মেশিন, জেনারেটর, হিট এক্সচেঞ্জারসহ বিভিন্ন যন্ত্রপাতি ক্রয় করে মেকানিক্সের দ্বারা মেরামত করি। আমার লোকজন দ্বারা সেখানে ব্যবসা শুরু করি।

শান্তিপূর্ণ ভাবে আমার ব্যবসা চলতে দেখে হিংসুটে ও পরধন লোভী মিল মালিক মহন পাটোয়ারী প্রতারণার আশ্রয় নিয়ে চুক্তির মেয়াদ শেষ না হতেই, মিল ছেড়ে চলে যাওয়ার চাপ সৃষ্টি করেন। তিনি আরও বলেন, অটোমিলটি শর্ত মোতাবেক মুড়ি চালের জন্য ব্যবহার করতে না পেরে এবং মেয়াদ পূর্তির পূর্বে বেআইনীভাবে বের করে দেয়ায় ক্ষতি ২কোটি টাকা। আমি মেয়াদকাল পর্যন্ত মিলটি পরিচালনা করার অনুরোধ করলেও মিল মালিক মহন পাটোয়ারী কর্ণপাত করেন নাই। গত ২২ জুলাই ২০২৪ মহন পাটোয়ারী আমাকে আমার জামানত, মেশিনারিজ যন্ত্রপাতি ক্রয়, ক্ষয়ক্ষতি ও মেরামতের টাকা ফেরত না দিয়েই জোর পূর্বক বল প্রয়োগের মাধ্যমে আমার লোকজন কে বের করে দিয়ে মিল তার দখলে নিয়ে নেন।

তিনি ও তার গুন্ডা বাহিনীর দ্বারা আমার ব্যবসায়ী হিসাব নিকাশের যাবতীয় ডকুমেন্টস ছিনিয়ে নেন। বর্তমানে মিলটি খুলে নিয়ে অন্যত্র কোথাও রেখেছেন, সম্পত্তি বিক্রি করে দিয়েছেন মর্মে বলে বেড়াচ্ছেন। আমি আমার পাওনা জামানত বাবদ ১৫ লাখ ৫০ হাজার, মেশিনের যন্ত্রাংশ ৫০ লাখ, মেরামত খরচ ৪৫ হাজার, বিভিন্ন খাতে ক্ষতি ২কোটি সর্বমোট ২ কোটি ৬৫ লাখ ৯৫ হাজার টাকা।

তিনি সংবাদ সম্মেলনে আরো বলেন, ক্ষতিপূরণ সহ আমার পাওনা টাকার জন্য বেশ কয়েকবার দেন দরবার করেছি। দিচ্ছি দিব বলে কাল ক্ষেপন করে চলেছেন, তাই আমি চরম হতাশায় ভুগছি। কোন প্রকার সুরাহা না পেয়ে পাওনা টাকা উদ্ধার কল্পে আইনগত ব্যবস্থা নেয়ার সংবাদ সম্মেলনের মাধ্যমে সহযোগিতা কামনা করছি। এ ব্যপারে অভিযুক্ত আলহাজ্ব সহিদুর রহমান পাটোয়ারী মহনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি পরে কথা বলবেন বলে জানালেও কোন যোগাযোগ করে নাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST