বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

Reporter Name / ৩২৯ Time View
Update : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ৪:২৯ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। ৩০ অক্টোবর বুধবার উপজেলা যুবদলের উদ্যোগে রায়েদ ইউনিয়নের আমরাইদ বাজারে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান।

উপজেলা যুবদলের আহবায়ক ফরিদুল আলম বুলুর সভাপতিত্বে ও সদস্য সচিব জুনাইদ হোসেন লিয়নের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের আহবায়ক আতাউর রহমান মোল্লা। জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বেপারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইলিয়াস আকরাম পলাশ, জেলা মহিলা দলের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসী, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এফ এম কামাল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুনুর রহমান, রায়েদ ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান জাফর, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাদল, উপজেলা মহিলা দলের সভাপতি শিখা প্রমুখ।

এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিব, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যুবদলের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দল সহযোগিতা করেন। এতে বিভিন্ন এলাকার নানা ব্যাধিতে আক্রান্ত কয়েক শত রোগ চিকিৎসা সেবা গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST