শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা Logo যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা Logo বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার Logo যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বীরগঞ্জে ১১ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে উচ্চ শিক্ষা উপবৃত্তি প্রদান

Reporter Name / ২০৯ Time View
Update : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ৮:৩৭ অপরাহ্ন

নাজমুল হোসেন, বীরগঞ্জ প্রতিনিধিঃ

দিনাজপুরের বীরগঞ্জে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা বিশেষ উপবৃত্তি টাকা তুলে দেওয়া হয়েছে। বুধবার ১১ ডিসেম্বর সকালে বীরগঞ্জ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের লক্ষীপুর সিডিপি কার্যালয়ে গুড নেইবারস্ বাংলাদেশ, বীরগঞ্জ সিডিপির আয়োজনে ১১ জন শিক্ষার্থীকে উচ্চ শিক্ষার বিশেষ উপবৃত্তির টাকা হস্তান্তর করা হয়। গুড নেইবারস্ বাংলাদেশ, সিডিসির সভাপতি প্রফুল্ল কর্মকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ আবুল কালাম আজাদ।
এসময় আরও উপস্থিত ছিলেন, সিডিপি প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম, সিডিপি এডমিন অফিসার মোঃ আশিকুর রহমান, অভিভাবক বৃন্দ সহ আরও অনেকে। শিক্ষার্থীরা হলেন নিতী শীল, শান্ত দেবনাথ, সৃষ্টি রায়, হাবিবা আকতার, তাপস শীল, আশিক শীল, সুমি রায়, মিতু রায়, মৌসুমি আকতার, সৃতি কর্মকার, ঈশিতা রায়। প্রতিজনকে ১০ হাজার টাকা করে বিশেষ উপবৃত্তির টাকা হস্তান্তর করে।
প্রধান অতিথি বলেন, এ সহায়তার টাকা গুলো কাজে লাগিয়ে, নিজের সফলতা অর্জন করতে হবে। ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুললে সকলের কর্মসংস্থান হবে। অভিভাবকদের বলেন মেয়ে শিক্ষার্থীদের বাল্যবিবাহ কোনো ভাবেই দিবেন না। তাদের সুন্দর ভবিষ্যৎ গঠন করে বিয়ের সিদ্ধান্ত নিবেন। সফলতার প্রেরণা মূলকসহ উদ্বুদ্ধ করেন। অনুষ্ঠানের সভাপতি সকলের উজ্জল ভবিষ্যৎ কামনা করে সমাপ্তি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST