মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় আন্ত: প্রাথমিক ফুটবল টুর্ণামেন্টে দুর্গাপুর ইউনিয়নে বেগুনহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন Logo কৃষিকে এগিয়ে নিতে কেশবপুরে তিনদিনব্যাপী ‘কৃষি মেলা’ শুরু Logo কালিহাতীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত Logo রাণীশংকৈলে নির্মাণাধীন ছাদের শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু Logo সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ Logo ফুটপাত উচ্ছেদে পরিকল্পনার অভাব Logo অবশেষে বাড়ল জ্বালানি তেলের দাম : লিটারে সর্বোচ্চ ২০ টাকা বৃদ্ধি, কার্যকর রোববার থেকে Logo জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি: ড. আসিফ মিজান Logo কাপাসিয়ায় একই পরিবারের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ৩ জন পিএইচডিধারী
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

লক্ষ্মীপুরে দুই নারীকে পিটুনি, অভিযুক্ত যুবক গ্রেপ্তার

Reporter Name / ১৯৪ Time View
Update : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯:১৪ অপরাহ্ন

মোঃ নুর হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শেফালী বেগম (৫০) ও ভাবনা আক্তার (২৪) নামে দুই নারীকে বেদম মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবক মো. রাশেদকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) তাকে আদালতে সোপর্দ করে পুলিশ। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
এদিন দুপুরে রাশেদসহ পাঁচ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা করে ভুক্তভোগী নারী শেফালী বেগম। এতে রাশেদের বোন রোজিনা আক্তার (৪০), মা রেহানা আক্তার এবং তাদের আত্মীয় ইউসুফ (৪৫) ও তার স্ত্রী আয়েশা খাতুন (৩৮) কে আসামি করা হয়। সদর থানা সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
রাশেদ সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের পশ্চিম সৈয়দপুর গ্রামের সাহাদুল্লাহ হাজী বাড়ির মৃত মাহবুবুল ইসলামের ছেলে। মামলার বাদি শেফালী বেগম অভিযুক্ত রাশেদের ফুফাতো বোন এবং জেলার কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জিল্লুর রহিমের স্ত্রী।
রোববার (২২ ডিসেম্বর) দুপুরে ওই বাড়িতে অভিযুক্ত রাশেদ তার দুই ফুফাতো বোন শেফালী বেগম ও ভাবনা আক্তারকে লাঠি দিয়ে মারধর করে। যার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
১৭ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যায়, স্থানীয় লোকজনের সামনে ওই নারীকে কাঠ দিয়ে মারধর করছে রাশেদ নামের ওই যুবক। তাকে স্থানীয় কিছু লোক আটকানোর চেষ্টা করে। এতে ক্ষোভ ও নিন্দা জানিয়ে ওই যুবকের বিচার দাবি করেছে এলাকাবাসী।
ভুক্তভোগী ভাবনা আক্তার জানান, নানার বাড়িতে তার মা ফাতেমা আক্তার ২০০৩ সালে কিছু জমি খরিদ করেন। সেই জমি জোরপূর্বক তার মামাতো ভাই রাশেদ বিক্রি করে দেয়। ওই জমিতে ঘর নির্মাণ করতে গেলে রোববার দুপুরে ভাবনা ও তার খালাতো বোন শেফালী বেগম বাধা দেয়। একপর্যায়ে অভিযুক্ত রাশেদ তাদের এলোপাতাড়ি মারধর করে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেন।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। অভিযুক্ত রাশেদকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST