নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপর কাপাসিয়ায় শহীদ গিয়াস উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৪ শে ডিসেম্বর মঙ্গলবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বারিষাব ইউনিয়ন শাখার উদ্যোগে উক্ত কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। গাজীপুর জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মোঃ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক মাসুদ রানা।
গাজীপুর জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী কৃষক দল বারিষাব ইউনিয়ন শাখার সভাপতি মোঃ হাসান মিয়া, সাধারণ সম্পাদক জাকির হোসেন মুন্সী, বারিষাব ইউনিয়নের বিএনপির সভাপতি মাঃ কফিল উদ্দিন, ছাত্রদলের সভাপতি মোঃ সাইফুল ইসলাম সহ উপজেলা ও বারিষাব ইউনিয়নে কৃষক দলের অন্যান্য নেতাকর্মী।